আইনজীবী নিয়োগে জটিলতা: জয় ও পলকের অভিযোগ গঠনের শুনানি পেছালজুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট ব্ল্যাকআউট ও গণহত্যায় উসকানির অভিযোগে দায়ের করা মামলায় পলাতক আসামি সজীব ওয়াজেদ জয়ের পক্ষে স্টেট ডিফেন্স বা রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে গেছে।০৭ জানুয়ারি ২০২৬
ইন্টারনেট ব্ল্যাকআউট ও গণহত্যায় উসকানি: জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজজুলাই গণঅভ্যুত্থানকালে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে গণহত্যায় উসকানি ও তথ্য গোপনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে আজ।০৭ জানুয়ারি ২০২৬
ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাজুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ রেখে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনে সহযোগিতার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।০৪ ডিসেম্বর ২০২৫
প্লট বরাদ্দে জালিয়াতি: জয় ও পুতুলের ৫ বছর করে কারাদণ্ডরাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার ও অবৈধভাবে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা পৃথক তিনটি মামলায় সাত বছর করে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।২৭ নভেম্বর ২০২৫
আমার মাকে কী করবে, তিনি ভারতে নিরাপদে আছেন: সজীব ওয়াজেদগত বছরের জুলাইয়ে দেশব্যাপী ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন ঘটে। আন্দোলনের সময় সহিংসতায় বহু হতাহত হয়, যা পরবর্তী সময়ে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ হিসেবে আলোচনায় আসে।১৭ নভেম্বর ২০২৫
প্রায় ৬০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগজয়ের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুদকপ্রতিবেদন অনুযায়ী, হুন্ডি বা অন্যান্য মাধ্যমে অর্থ পাচার করে যুক্তরাষ্ট্রে দুটি বাড়ি কেনায় ব্যয় করেছেন ৫৪ কোটি ৪ লাখ ৩২ হাজার ২৫৮ টাকা। এ ছাড়া নিজ নামে দুটি ব্যাংক হিসাবে ৩ কোটি ৪৬ লাখ ২২ হাজার ৫৭ টাকার লেনদেনসহ মোট ৫৭ কোটি ৫০ লাখ ৫৪ হাজার ৩১৫ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক।১৪ আগস্ট ২০২৫
প্লট জালিয়াতি: শেখ হাসিনা-জয়সহ ২৯ জনকে গ্রেফতারের পরোয়ানাপ্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের করা পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ চার্জশিটভুক্ত ২৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত।বাংলাদেশ সংবাদ সংস্থা জানিয়েছে, বুধবার (১৫ এপ্রিল) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব০৪ জুন ২০২৫