স্ট্রিম প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানকালে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে গণহত্যায় উসকানি ও তথ্য গোপনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে আজ।
বুধবার (৭ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি হওয়ার কথা রয়েছে। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
শুনানিতে প্রথমে প্রসিকিউশন পক্ষ আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো আদালতের সামনে উপস্থাপন করবে। এরপর আসামিপক্ষ তাদের আইনি যুক্তি ও অব্যাহতির আবেদন পেশ করার সুযোগ পাবে।
মামলার অন্যতম আসামি জুনাইদ আহমেদ পলক বর্তমানে কারাগারে আটক রয়েছেন। আজ সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজনভ্যানে করে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তার পক্ষে শুনানি করবেন আইনজীবী লিটন আহমেদ।
অন্যদিকে, মামলার অপর আসামি সজীব ওয়াজেদ জয় পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই বিচারিক কার্যক্রম চলছে। পলাতক আসামির ন্যায়বিচার নিশ্চিতের আইনি বিধান অনুযায়ী, গত ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনাল তার পক্ষে একজন স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন। আজ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত এই আইনজীবী শুনানিতে অংশ নেবেন।
প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে তৎকালীন আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পরিকল্পনায় বা মাস্টারমাইন্ডে ইন্টারনেট শাটডাউন বা ব্ল্যাকআউট করা হয়েছিল। এই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্বে ছিলেন তৎকালীন প্রতিমন্ত্রী পলক।
প্রসিকিউশনের দাবি, ইন্টারনেট বন্ধ করার মূল উদ্দেশ্য ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক পরিচালিত গণহত্যা ও নিযার্তনের তথ্য বিশ্ববাসীর কাছ থেকে গোপন করা এবং আন্দোলন দমনে উসকানি দেওয়া। গত ৪ ডিসেম্বর ট্রাইব্যুনাল এই অভিযোগ আমলে নেন এবং একই দিন জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এর আগে গত ১০ ডিসেম্বর আদালত সজীব ওয়াজেদ জয়কে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছিলেন। গত ১৭ ডিসেম্বর তাঁর হাজির হওয়ার কথা থাকলেও তিনি উপস্থিত হননি। ফলে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত জয়ের পক্ষে সরকারি খরচে আইনি লড়াইয়ের জন্য স্টেট ডিফেন্স নিয়োগের আদেশ দেন এবং অভিযোগ গঠনের শুনানির জন্য আজকের দিন (৭ জানুয়ারি) ধার্য করেন।

দেশের ৯৩ শতাংশ পত্রিকার মালিকই ওই পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। গণমাধ্যম এখন পুরোপুরি করপোরেশনের হাতে চলে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. খোরশেদ আলম।
৮ ঘণ্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে ‘যৌথবাহিনীর’ অভিযানে হেফাজতে থাকা অবস্থায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর (৫২) ময়নাতদন্ত শেষে চিকিৎসক জানিয়েছেন, তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
৮ ঘণ্টা আগে
গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের ৫ জানুয়ারি পর্যন্ত যশোরে হত্যাকাণ্ড হয়েছে ৬২টি। অধিকাংশ হত্যায় ব্যবহার করা হয়েছে বিদেশি পিস্তল। সম্প্রতি ভারত থেকে এসব অস্ত্র ঢুকছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম রাজাবাজার এলাকায় এক জামায়াত নেতাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে হাত পা বাঁধা অবস্থায় নিজ বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
৮ ঘণ্টা আগে