স্ট্রিম ডেস্ক

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জন্য ৪টি জাহাজ কিনতে চীনের সঙ্গে প্রায় ২ হাজার ৪৮৬ কোটি টাকার একটি ফ্রেমওয়ার্ক চুক্তি সই করেছে বাংলাদেশ।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিএসসির চারটি নতুন জাহাজ কেনার প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ও চীন সরকারের মধ্যে ২৪৮৬ দশমিক ৩১ কোটি টাকার এই ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং চীন সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন চুক্তিতে সই করেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এই প্রকল্পের মাধ্যমে বিএসসির বহরে দুটি ক্রুড অয়েল ট্যাঙ্কার, একটি মাদার ট্যাঙ্কার এবং একটি মাদার বাল্ক ক্যারিয়ার যুক্ত হবে। জাহাজগুলো বিএসসির অপরিশোধিত তেল ও প্রয়োজনীয় পণ্য পরিবহনের সক্ষমতা বৃদ্ধি করবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই চুক্তি দীর্ঘমেয়াদে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চুক্তির শর্ত অনুযায়ী, চীন সরকার এই প্রকল্পের জন্য মাত্র ২ শতাংশ সুদে নমনীয় ঋণ প্রদান নিশ্চিত করেছে। ঋণ পরিশোধের জন্য পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ মোট ২০ বছর সময় পাওয়া যাবে। স্বাক্ষরিত এই ফ্রেমওয়ার্ক চুক্তির ধারাবাহিকতায় শীঘ্র অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও চীনের এক্সিম ব্যাংকের মধ্যে চূড়ান্ত ঋণচুক্তি স্বাক্ষরিত হবে বলে জানানো হয়েছে।

.png)

সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১৪ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
১২ আগস্ট ২০২৬