স্ট্রিম প্রতিবেদক

দেশের বাজারে ভোজ্যতেলের দাম সমন্বয় করেছে সরকার। প্রতি লিটার সয়াবিন তেলে ৪ টাকা বাড়ানোর কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির৷
বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের বাজারমূল্য নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এতথ্য জানান।
নতুন দর অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটার ১৯৫ টাকা থেকে বাড়িয়ে ১৯৯ টাকা করা হয়েছে। খোলা সয়াবিন তেলও লিটারে ৪ টাকা বাড়ানো হয়েছে। এখন থেকে খোলা সয়াবিন তেল লিটারপ্রতি বিক্রি হবে ১৭৯ টাকায়। পাম তেল মিলবে আগের দরেই।
বাণিজ্যমন্ত্রী বলেন, প্রতিকূল পরিস্থিতির কারণে সারা বিশ্বেই উৎসপর্যায়ে পণ্যের দাম বেড়েছে। আমদানিনির্ভর হওয়ায় সয়াবিন তেলে দাম বৃদ্ধির সেই চাপ দেশীয় বাজারেও এসেছে।
তিনি আরও বলেন, রমজান থেকেই আমদানিকারক ও পরিশোধনকারীরা সয়াবিন তেলের দাম সমন্বয়ের অনুরোধ জানিয়ে আসছিলেন। আমদানি ব্যয় ও সংশ্লিষ্ট খরচ যাচাই করে এই দাম বাড়ানো হয়েছে। আজ থেকেই এটি কার্যকর হবে।
দেশের বাজারে গত সপ্তাহ থেকে বোতলজাত সয়াবিন তেলের সংকট চলছে। অনেক দোকানেই তেলের বোতল মিলছিল না। এ নিয়ে বাণিজ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, দাম বাড়ানোয় এখন বাজারে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে।

.png)

সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১৪ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
১২ আগস্ট ২০২৬