জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

টিসিবির ট্রাকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

টিসিবির লোগো

পবিত্র রমজান উপলক্ষে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে নিম্নআয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু করছে টিসিবি।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জানিয়েছে, আগামীকাল থেকে ১২ মার্চ পর্যন্ত দেশব্যাপী ট্রাক সেলের মাধ্যমে ভর্তুকিমূল্যে তেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর বিক্রি করা হবে। ঢাকার ৫০টি ও চট্টগ্রামের ২০টিসহ দেশের প্রধান শহরগুলোর মোট ৯০টি স্থানে এই বিক্রয় কার্যক্রম পরিচালিত হবে।

টিসিবির নির্ধারিত দাম অনুযায়ী, প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, চিনি ৮০ টাকা, মসুর ডাল ৭০ টাকা, ছোলা ৬০ টাকা এবং খেজুর ১৬০ টাকায় বিক্রি হবে। একজন ক্রেতা সর্বোচ্চ ২ লিটার তেল, ২ কেজি চিনি, ২ কেজি ডাল, ৩ কেজি ছোলা ও দেড় কেজি খেজুর কেনার সুযোগ পাবেন। প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন প্রায় ৪০০ জন নিম্নআয়ের মানুষ এই পণ্যগুলো সংগ্রহ করতে পারবেন।

সংস্থাটি জানায়, এই বিশেষ কর্মসূচির মাধ্যমে প্রায় ৩৫ লাখ উপকারভোগীর কাছে ২৩ হাজার মেট্রিক টন পণ্য বিক্রির পরিকল্পনা রয়েছে। এর বাইরে টিসিবির নিয়মিত কার্ডধারী পরিবারগুলোর জন্য ফেব্রুয়ারি ও মার্চ মাসে আরও ১ লাখ মেট্রিক টন পণ্য বরাদ্দ রাখা হয়েছে। বাজারে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতেই সরকার এই উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে টিসিবি।

Ad 300x250

সম্পর্কিত