স্ট্রিম প্রতিবেদক

ইনফোসরকার-৩ প্রকল্পের চুক্তি সংশোধনের মাধ্যমে সরকারের রাজস্ব বাড়ানোর পাশাপাশি জাতীয় ফাইবার ব্যবহারে স্পষ্ট নীতিমালা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের দীর্ঘ আলোচনার পর এই পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) চুক্তি রাষ্ট্রবান্ধব মডেলে রূপ নিল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইসিটি বিভাগের অধীন এই জাতীয় অগ্রাধিকার প্রকল্পের পরিচালনায় সামিট কমিউনিকেশনস লিমিটেড ও ফাইবার অ্যাট হোম লিমিটেডের সঙ্গে চুক্তিতে গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে। গত ছয় মাসের প্রচেষ্টায় আগের সীমাবদ্ধ কাঠামো পরিবর্তন করে এই নতুন সমঝোতা সম্পন্ন হয়।
নতুন নিয়মে ইউনিয়ন পর্যায়ে আয়ের ওপর সরকারের হিস্যা ফিক্সড ১০ শতাংশের পরিবর্তে ‘স্তরভিত্তিক’ বা স্ল্যাব-ভিত্তিক করা হয়েছে। সংশোধিত চুক্তিতে মাসিক আয় ৫ কোটি টাকার কম হলে সরকার পাবে ১৫ শতাংশ, ৫ থেকে ১০ কোটি হলে ২০ শতাংশ এবং ১০ কোটি টাকার বেশি হলে ৩০ শতাংশ রাজস্ব পাবে। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে সক্রিয় ডিভাইস থেকে অর্জিত আয়ের ক্ষেত্রেও সরকারের অংশ ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে।
আগের চুক্তিতে অব্যবহৃত বা ‘ডার্ক ফাইবার’ ব্যবহারের বিধান ছিল না। সংশোধিত চুক্তিতে প্রথমবারের মতো এটি ইজারা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এখন থেকে সরকারি সংস্থা, মোবাইল অপারেটর ও আইএসপিগুলো এই ফাইবার ব্যবহার করতে পারবে। তবে জরুরি ও ভবিষ্যৎ প্রয়োজনের জন্য নির্দিষ্ট পরিমাণ ফাইবার সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। মন্ত্রণালয় মনে করছে, এই সংশোধনীর ফলে গ্রামীণ ব্রডব্যান্ড সম্প্রসারণ ও ডিজিটাল সংযোগ অবকাঠামো আরও শক্তিশালী হবে।

.png)

১০ বছরের বেশি সময় আটকে থাকার পর চট্টগ্রামের আনোয়ারায় শুরু হচ্ছে চাইনিজ ইকোনমিক জোনের নির্মাণ কাজ। সোমবার (২৭ জুলাই) প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে মূল কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হতে হবে।
১ ঘণ্টা আগে
পণ্য উৎপাদনে ‘জোরপূর্বক শ্রম’ বন্ধে ব্যর্থতায় নতুন করে বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে সর্বনিম্ন ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক নির্ধারণে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ।
১৭ ঘণ্টা আগে
এন্টারপ্রাইজ বেইজড ট্রেনিং (ইবিটি) কর্মসূচির অধীনে প্রশিক্ষণ নেওয়া ২ হাজার ৩২৮ জনকে সনদ দেওয়া হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এক অনুষ্ঠানে তাদের এই সনদ দেওয়া হয়। বিজিএমইএ ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত অ্যাসেট যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।
১৮ ঘণ্টা আগে
দেশের তৈরি পোশাক, বস্ত্র, চামড়া ও ওষুধশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে রাসায়নিক ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের সক্ষমতা বাড়ানোর জন্য একটি কার্যকর জাতীয় রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী ও শিল্পসংশ্লিষ্টরা।
১ দিন আগে