স্ট্রিম প্রতিবেদক

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আমানতের ওপর মুনাফা না দেওয়ার আগের সিদ্ধান্তটি বাতিল করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, ২০২৪ ও ২০২৫ সালে ব্যক্তিগত আমানতকারীদের বার্ষিক ৪ শতাংশ হারে মুনাফা দিতে হবে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেগুলেশন ডিপার্টমেন্ট থেকে গত বুধবার (২১ জানুয়ারি ২০২৬) সব কটি ব্যাংককে এ বিষয়ে একটি চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে জানানো হয়, আগে সিদ্ধান্ত ছিল এই দুই বছর আমানতের ওপর কোনো মুনাফা দেওয়া হবে না। গত ১৪ জানুয়ারি সেই সিদ্ধান্ত জারি করা হয়েছিল। তবে গ্রাহকদের অভিযোগ এবং ইসলামী ব্যাংকিং নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রাখতে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হয়েছে। আমানতকারীদের অসুবিধা এবং ব্যাংকের দীর্ঘমেয়াদি আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত বদল করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ব্যক্তিগত (নন-ইনস্টিটিউশনাল) গ্রাহকদের মেয়াদি ও বিনিয়োগ আমানতের ক্ষেত্রে এই মুনাফা প্রযোজ্য হবে। ১ জানুয়ারি ২০২৪ থেকে ২৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময়ের জন্য ৪ শতাংশ হারে মুনাফা দিতে হবে। এ জন্য ব্যাংকগুলোকে ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখের স্থিতি ধরে নতুন করে হিসাব করতে বলা হয়েছে।
এ ছাড়া পুনঃহিসাবের ফলে কত টাকা মুনাফা দিতে হবে বা সমন্বয় করতে হবে তা জানাতে হবে। এই বিস্তারিত বিবরণী আগামী তিন কার্যদিবসের মধ্যে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, যদি কোনো গ্রাহককে এই দুই বছরে ৪ শতাংশের বেশি হারে মুনাফা দেওয়া হয়ে থাকে, তবে অতিরিক্ত টাকা ভবিষ্যতের মুনাফার সঙ্গে সমন্বয় করতে হবে।
তবে অন্য সব ধরনের আমানতের ক্ষেত্রে আগের সিদ্ধান্তই বহাল থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
পাঁচটি দুর্বল ইসলামী ব্যাংক একত্র করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়েছে। ব্যাংকগুলো হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। ব্যাংকগুলোর পুনর্গঠন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন সময় বিশেষ সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন মুনাফা না পাওয়া গ্রাহকেরা কিছুটা আর্থিক সুবিধা পাবেন।
এ ছাড়া পাঁচটি ব্যাংকের দুই লাখ টাকা পর্যন্ত আমানত একীভূতকরণ কার্যকর হওয়ার তারিখ থেকে যেকোনো সময় তোলা যাবে। দুই লাখ টাকার বেশি আমানতের ক্ষেত্রে প্রতি তিন মাস পরপর এক লাখ টাকা উত্তোলন করা যাবে। এ ক্ষেত্রে সর্বোচ্চ দুই বছরের উত্তোলন সীমা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক ঘোষিত স্কিম অনুযায়ী, নতুন ব্যাংকটির অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পরিশোধিত মূলধন হবে ৩৫ হাজার কোটি টাকা। সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় হবে ঢাকার মতিঝিলের সেনাকল্যাণ ভবনে।

বাংলাদেশে প্রথমবারের মতো মাথাপিছু আয় ৩ হাজার মার্কিন ডলার ছাড়িয়েছে। বুধবার (১০ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সাময়িক হিসাবে এই তথ্য জানানো হয়।
১৩ ঘণ্টা আগে
দীর্ঘ ১৯ বছর পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের পূর্ণাঙ্গ জাতীয় বাজেট উপস্থাপনের ক্ষণ ঘনিয়ে এসেছে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
১৭ ঘণ্টা আগে
আজ বুধবার (১০ জুন) ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে ৬ হাজার ৫৯১ টাকা কমিয়ে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা নির্ধারণ করে বাজুস। এর আগে ১-৩ জানুয়ারি পর্যন্ত একই ক্যারেটের স্বর্ণের দাম ছিল বছরের সর্বনিম্ন ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা।
১ দিন আগে
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ইলেকট্রনিক খাতে বড় ধরনের কর ছাড়ের সম্ভাবনা রয়েছে। ফলে একদিকে যেমন দেশে তৈরি বিভিন্ন গৃহস্থালিসামগ্রী ও প্রযুক্তিনির্ভর পণ্যের দাম কমতে পারে। অন্যদিকে দেশীয় শিল্পের সুরক্ষা এবং বিলাসী পণ্য নিরুৎসাহিত করতে কিছু আমদানি করা পণ্যের দাম বাড়তে পারে।
২ দিন আগে