স্ট্রিম প্রতিবেদক

এলডিসি উত্তরণ ২০২৯ সাল পর্যন্ত পিছিয়ে দেওয়ার দাবিতে জাতিসংঘের সঙ্গে পরামর্শ সভা করেছে বাংলাদেশ। বৈঠকে সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিরা সম্মিলিতভাবে দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এই সময় বাড়ানোর আবেদন জানান।
গত বুধবার (২৯ এপ্রিল) জাতিসংঘের ‘এনহ্যান্সড মনিটরিং মেকানিজম’-এর (ইএমএম) আওতায় ইউএন কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (ইউএন-সিডিপি) সঙ্গে বাংলাদেশের এই ভার্চুয়াল পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে এলডিসি উত্তরণের সময়সীমা ২০২৬ সাল থেকে পিছিয়ে ২০২৯ সাল করার আবেদন জানায়।
সভায় বাংলাদেশের প্রতিনিধিদলে ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।
সভা পরবর্তী প্রতিক্রিয়ায় বাণিজ্যমন্ত্রী জানান, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও সরবরাহ শৃঙ্খলের চাপের মুখে অতিরিক্ত সময় ছাড়া টেকসই উত্তরণ সম্ভব নয়।
ড. তিতুমীর বলেন, এলডিসি উত্তরণ কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং গভীর অর্থনৈতিক রূপান্তর, যার জন্য নীতি সংস্কার ও বিনিয়োগ সক্ষমতা বাড়ানো প্রয়োজন।
জোনায়েদ সাকি বলেন, ‘এই আবেদন কোনো দুর্বলতার প্রতিফলন নয়; বরং দায়িত্বশীল পরিকল্পনার অংশ। আমরা চাই উত্তরণ যেন স্থায়ী ও ঝুঁকিমুক্ত হয়।’
সভা পরবর্তী প্রতিক্রিয়ায় বেসরকারি খাতের প্রতিনিধি বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘প্রস্তুতিহীন উত্তরণ ঘটলে ইউরোপীয় ইউনিয়নে জিএসপি প্লাস সুবিধা হারানোসহ বড় ধরনের বাণিজ্যিক ঝুঁকি তৈরি হতে পারে।’
বিজিএমইএ পরিচালক ফয়সাল সামাদ পর্যাপ্ত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) না থাকাকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। এছাড়া চামড়া, পাদুকা ও ওষুধ শিল্পের প্রতিনিধিরা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে আরও সময়ের প্রয়োজনীয়তার কথা জানান।
ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ বলেন, ‘ইজ অব ডুইং বিজনেস’ বা ব্যবসার সহজীকরণ এবং নীতিগত স্থিতিশীলতা নিশ্চিত করা ছাড়া উত্তরণ টেকসই হবে না।
সভায় সরকারের পক্ষ থেকে উচ্চ মুদ্রাস্ফীতি এবং বেসরকারি বিনিয়োগে কাঠামোগত প্রতিবন্ধকতার বিষয়গুলোও বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

.png)

সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১৪ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
১২ আগস্ট ২০২৬