স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ ও পাকিস্তান বাণিজ্য সম্পর্ক নতুন মাত্রায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক কো-অর্ডিনেটর এহসান আফজাল খানের বৈঠকে এ প্রতিশ্রুতি আসে।
বৈঠকে উভয়পক্ষ দু’দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ বাড়ানোর উপায়, অর্থনৈতিক সহযোগিতা আরো গতিশীল করা এবং বাণিজ্যিক সম্পর্ক নতুন মাত্রায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, সিমেন্ট খাতের মূল কাঁচামাল—বিশেষ করে লাইমস্টোন ও নির্মাণকাজে ব্যবহৃত পাথর আমদানিনির্ভর। প্রতিবছর প্রায় ৫ কোটি টন পাথরের প্রয়োজন হয়। এ ক্ষেত্রে পাকিস্তান থেকে আমদানি বাড়ানোর সুযোগ আছে। তিনি আরও বলেন, শ্রম উৎপাদনশীলতা, বিদ্যুৎ-জ্বালানি সুবিধা, লজিস্টিক ব্যবস্থাপনা, অর্থায়নের খরচ ও বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করা গেলে সীমিত বাণিজ্য বাস্কেট বড় হবে। এতে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমবে এবং জনগণের সম্পর্কও ঘনিষ্ঠ হবে।
পাকিস্তানের বাণিজ্য কো-অর্ডিনেটর এহসান আফজাল খান বলেন, বাণিজ্য বাড়াতে ব্যবসায়ীদের সরাসরি যোগাযোগ, বাণিজ্য মিশন বিনিময় এবং ট্যারিফ ও অ-ট্যারিফ বাধা কমানোর দিকে নজর দেওয়া জরুরি। এতে বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তারও উপস্থিত ছিলেন।

.png)

সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১৪ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
১২ আগস্ট ২০২৬