স্ট্রিম ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতিরিক্ত শুল্ক বাস্তবায়ন করার পর তাঁর নিজ দেশেই তৈরি হয়েছে নানামুখী চাপ। বিশেষ করে, শুল্ক আরোপের সবচেয়ে প্রভাব পড়েছে মার্কিনিদের ওপরেই। দেশটির কোম্পানিগুলো কীভাবে এই চাপ সামলাবে, তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন। সন্দেহ নেই, অতিরিক্ত শুল্কের এই বাড়তি খরচ তারা ভোক্তাদের ওপরেই চাপিয়ে দেবে।
শুরুর দিকে দেশটির পণ্য বিক্রেতা ও সরবরাহকারীরা ট্রাম্পের অতিরিক্ত শুল্কারোপের ব্যাপারে সতর্কবার্তা দিয়েছিল। তারা বলেছিল, আমদানিকৃত পণ্যের ওপর বাড়তি শুল্ক বাজারে বেশ চাপ তৈরি করবে। এই চাপ কমাতে মুনাফা কমানো বা ভোক্তাদের থেকে বাড়তি খরচ আদায়—দুটোর মধ্যে যেকোনো একটি বেছে নিতে হবে।
গত বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির উৎপাদক ও বিক্রেতারা আগামী সপ্তাহ থেকে বেশ কিছু পণ্যের দাম বাড়াতে বাধ্য হবে।
এরই মধ্যে মার্কিন প্রতিষ্ঠান পিঅ্যান্ডজি জানিয়েছে, শুল্কের চাপ সামলাতে তারা এক চতুর্থাংশ পণ্যের দাম বাড়াবে।
চলতি বছর প্রযুক্তিখাতে স্টক সূচকগুলো উচ্চতায় রেকর্ড গড়লেও ভোগ্যপণ্য কোম্পানিগুলো কঠিন সময় পার করছে।
গত ২ এপ্রিল ট্রাম্পের লিবারেশন ডে শুল্ক ঘোষণার পর পিঅ্যান্ডজি শেয়ারের দাম কমানো হয়েছে ১৯ শতাংশ। এ ছাড়া নেসলে ২০ শতাংশ, কিম্বারলি ক্লার্ক ১১ শতাংশ ও পেপসিকো প্রায় ৭ শতাংশ দাম কমিয়েছে। অন্যদিকে বেঞ্চমার্ক সূচক এসঅ্যান্ডপি ৫০০ বেড়েছে ১৩ শতাংশ।
প্রতিবেদনের তথ্যমতে, করোনা মহামারির পর ভোগ্যপণ্য ও খাদ্য-পানীয় কোম্পানির বিক্রি কমে গেছে। নেসলে জানায়, উত্তর আমেরিকার ক্রেতারা এখন অতিরিক্ত মূল্য দিয়ে পণ্য কিনতে অনিহা প্রকাশ করছে।
হার্ভার্ড বিজনেস স্কুলের ফেলো বিল জর্জ বলেন, ‘ওয়ালমার্ট, অ্যামাজন, বেস্ট বাইয়ের মতো কোম্পানিগুলো ভোক্তাদের ওপর দাম চাপিয়ে দিতে বাধ্য হচ্ছে। মানুষ এখনো শুল্কের প্রভাব টের পাচ্ছে না, সামনে হয়তো পাবে।’
রয়টার্সের তথ্য বলছে, কোম্পানিগুলো বছরে ৭ দশমিক ১ থেকে ৮ দশমিক ৩ বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা করছে। জেনারেল মোটরস ও ফোর্ডের মতো গাড়ি কোম্পানিগুলো এখন পর্যন্ত নিজেরাই শুল্কের ভার বহন করছে। অনেক প্রতিষ্ঠান আগেভাগেই বেশি পণ্য আমদানি করেছে। ফলে তারা দেরিতে দাম বাড়াতে পারছে।
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের অ্যান্ড্রু উইলসন মনে করেন, মজুত শেষ হলে মূল্যস্ফীতির প্রভাব স্পষ্ট হবে। ইতিমধ্যে রে-ব্যান প্রস্তুতকারক এসিলরলাক্সোটিকা এবং সুইস ঘড়ি ও গয়নাপ্রস্তুতকারী কোম্পানি সোয়াচ তাদের পণ্যের দাম বাড়িয়েছে। তবে দামি ঘড়ির ক্ষেত্রে প্রভাব কম। কারণ ক্রেতারা বিদেশে গিয়েও সেসব ঘড়ি কিনে ফেলতে পারেন বলে জানিয়েছেন সোয়াচের সিইও নিক হায়েক।

.png)

সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১৪ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
১২ আগস্ট ২০২৬