স্ট্রিম প্রতিবেদক

বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক না করা হলেও, তারা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছেন। সোমবার (১২ জানয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।
এতে বলা হয়, সোমবার সন্ধ্যা পর্যন্ত ই-রিটার্ন সিস্টেমে প্রায় ৪৫ লাখ ৫৩ হাজার করদাতা রেজিস্ট্রেশন করেছেন এবং ৩১ লাখ ৮৮ হাজার করদাতা ২০২৫-২৬ করবর্ষের ই-রিটার্ন দাখিল করেছেন।
এনবিআর জানায়, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়। তবে তারা পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং ই-মেইল অ্যাড্রেস উল্লেখ করে [email protected] ঠিকানায় ই-মেইল করলে তাদের ওটিপি (OTP) ও রেজিস্ট্রেশন লিংক পাঠানো হচ্ছে। এর মাধ্যমে প্রবাসীরা সহজেই ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারছেন।
এ পর্যন্ত পাঁচ হাজার প্রবাসী বাংলাদেশি তাদের ই-মেইলে প্রাপ্ত ওটিপির মাধ্যমে সফলভাবে রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে ৩ হাজার ৩০০ প্রবাসী করদাতা বিদেশে অবস্থান করেই অনলাইনে আয়কর পরিশোধ করে সফলভাবে ২০২৫-২৬ করবর্ষের রিটার্ন দাখিল করেছেন। এছাড়া প্রতিদিন গড়ে ১০০ প্রবাসী করদাতা ই-রিটার্ন সংক্রান্ত সেবার জন্য এনবিআরের ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটে ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করছেন।
জাতীয় রাজস্ব বোর্ড বিশেষ আদেশের মাধ্যমে এ বছর ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ব্যতীত সব ব্যক্তি শ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে।
গত বছরের ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন। আগামী ৩১ জানুয়ারির মধ্যে ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের জন্য সব ব্যক্তি শ্রেণির করদাতাকে অনুরোধ জানিয়েছে এনবিআর।

.png)

সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১৪ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
১২ আগস্ট ২০২৬