স্ট্রিম প্রতিবেদক

চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত ‘৬ষ্ঠ সোর্সিং ফেয়ার’-এ অংশ নিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) একটি প্রতিনিধিদল। নতুন বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা খোঁজার লক্ষ্য নিয়ে তাঁরা এ মেলায় যোগ দিয়েছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিসিসিআই জানিয়েছে, প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ডিসিসিআইর ঊর্ধ্বতন সহসভাপতি রাজিব এইচ চৌধুরী। মেলার বিটুবি (B2B) ম্যাচমেকিং সেশনে প্রতিনিধিদলের সদস্যরা চীনের প্রায় ১৫০টি প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা ও বিনিয়োগ নিয়ে আলোচনা করেন।
মেলায় সাপ্লাই চেইন-বিষয়ক এক দ্বিপক্ষীয় সভায় রাজিব এইচ চৌধুরী বলেন, ‘বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের বহুমুখী অংশীদারত্ব বিদ্যমান।’ তিনি বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নে দুই দেশের সহযোগিতার ওপর জোর দেন। রাজিব চৌধুরী জানান, ২০২৫ অর্থবছরে দুই দেশের বাণিজ্যের পরিমাণ ১৮ দশমিক ৮৯ বিলিয়ন ডলার।
রাজিব এইচ চৌধুরী টেক্সটাইল ও টেক্সটাইলজাত পণ্য, যান্ত্রিক সরঞ্জাম, রাসায়নিক, ধাতু, প্লাস্টিক এবং খনিজ ও উদ্ভিজ পণ্য খাতে চীনা উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।
সভায় পলি জিনহান এক্সিবিশন ও পলি ইভেন্টস-এর পরিচালক নিকোল ফ্যান বলেন, ‘এই মেলা চীন ও বাংলাদেশের উদ্যোক্তাদের মধ্যে সেতুবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ তিনি আরও বলেন, ‘এ আয়োজনের মাধ্যমে ক্রেতারা নতুন ব্যবসায়িক সহযোগিতার সুযোগ খুঁজতে পারবেন।’

.png)

সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১৪ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
১২ আগস্ট ২০২৬