বাজারে সবজিভেদে দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। এক কেজি কাঁচা মরিচের দাম ১ শ ৬০ টাকা থেকে ৪ শ টাকায় গিয়ে ঠেকেছে।
স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন বাজারে প্রায় সব ধরনের শাকসবজির দাম বেড়েছে। বাজারে সবজিভেদে দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে এক কেজি কাঁচা মরিচের দাম ১ শ ৬০ টাকা থেকে ৪ শ টাকায় গিয়ে ঠেকেছে।
শুক্রবার (১১ জুলাই) রাজধানীর প্রায় সবকটি বাজারেই এ চিত্র দেখা গেছে। বিক্রেতাদের দাবি, টানা বৃষ্টিতে সরবরাহ কমে যাওয়ায় এই অস্বাভাবিক দাম বেড়েছে।
রাজধানীর কাঁচাবাজারগুলোতে পটোল ৭০-৮০ টাকা, ঢেঁড়শ ৬০-৭০, শসা ৭০-৮০ টাকা, করলা ৮০-৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন, গত সপ্তাহের তুলনায় সবকিছুতেই অন্তত ১০ থেকে ১৫ টাকা দাম বেড়েছে।
বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টির কারণে বিভাগীয় শহরে থেকে ঢাকায় পণ্য আনা কঠিন হয়ে পড়েছে। অনেক এলাকার রাস্তা কাদা ও পানিতে ডুবে থাকায় গাড়ি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে এবং পচে যাওয়া অনেক পণ্য ফেলে দিতে হয়েছে। এসব কারণেই বাজারে দাম বেড়েছে ।
তবে ক্রেতাদের অভিযোগ, সামান্য সুযোগ পেলেই বিক্রেতারা নানা অজুহাতে অতিরিক্ত দাম আদায় করেন।
বাড়তি দামের বিষয়ে বিক্রেতাদের দাবি, পাইকারি বাজার থেকেই বেশি দামে কেনা লাগছে। বেশি দামে কেনা বলে কম দামের বিক্রির সুযোগ নেই তাঁদের।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পণ্য পরিবহনের কোনো কেন্দ্রীয় ব্যবস্থা না থাকায় প্রাকৃতিক দুর্যোগে বাজারে অস্থিরতা তৈরি হয়। বৃষ্টির মতো স্বাভাবিক ঘটনায় পণ্যের দামের এমন ওঠানামা প্রমাণ করে, সরকারিভাবে নজরদারি ও অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন।
বিক্রেতারা আশঙ্কা করছেন, বৃষ্টিপাত ও পরিবহন পরিস্থিতি স্বাভাবিক না হলে দাম আরও বাড়তে পারে।

.png)

১০ বছরের বেশি সময় আটকে থাকার পর চট্টগ্রামের আনোয়ারায় শুরু হচ্ছে চাইনিজ ইকোনমিক জোনের নির্মাণ কাজ। সোমবার (২৭ জুলাই) প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে মূল কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হতে হবে।
৩ ঘণ্টা আগে
পণ্য উৎপাদনে ‘জোরপূর্বক শ্রম’ বন্ধে ব্যর্থতায় নতুন করে বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে সর্বনিম্ন ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক নির্ধারণে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ।
১৮ ঘণ্টা আগে
এন্টারপ্রাইজ বেইজড ট্রেনিং (ইবিটি) কর্মসূচির অধীনে প্রশিক্ষণ নেওয়া ২ হাজার ৩২৮ জনকে সনদ দেওয়া হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এক অনুষ্ঠানে তাদের এই সনদ দেওয়া হয়। বিজিএমইএ ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত অ্যাসেট যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।
১৯ ঘণ্টা আগে
দেশের তৈরি পোশাক, বস্ত্র, চামড়া ও ওষুধশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে রাসায়নিক ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের সক্ষমতা বাড়ানোর জন্য একটি কার্যকর জাতীয় রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী ও শিল্পসংশ্লিষ্টরা।
২৫ জুলাই ২০২৬