স্ট্রিম প্রতিবেদক

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও বাংলাদেশের জন্য শুল্কমুক্ত বাজার সুবিধা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেছে নিউজিল্যান্ড।
রোববার (১৭ মে) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে নিউজিল্যান্ডের অনাবাসিক হাইকমিশনার ডেভিড পাইন এ কথা বলেন।
বৈঠকে দুই দেশের বাণিজ্য সহযোগিতা জোরদারে আঞ্চলিক কাঠামোর ব্যবহার এবং দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর নিয়ে আলোচনা হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এলডিসি উত্তরণে সফল হতে দ্রুত বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি জরুরি।’
ডেভিড পাইন জানান, বাণিজ্যের বহুমুখীকরণ এবং আমদানির উৎস বৈচিত্র্যকরণ উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘বাংলাদেশের এলডিসি উত্তরণের পর বিদ্যমান শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখতে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি।’
পাইন আরও জানান, নিউজিল্যান্ডের পণ্য মানসম্পন্ন ও নিরাপদ এবং বাংলাদেশে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বাণিজ্য কাঠামোয় তারা আগ্রহী।
বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশের তৈরি পোশাক খাতের সক্ষমতা বজায় রাখতে আন্তর্জাতিক বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, দেশে ব্যবসা-বাণিজ্য সহজীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি বহুমুখীকরণে সরকার গুরুত্ব দিচ্ছে। নিউজিল্যান্ডের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করে লাভবান হবেন।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তার উপস্থিত ছিলেন।

.png)

আমদানি ঘোষণায় ছিল ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’। বাস্তবে আনা হয়েছে চারটি বিলাসবহুল গাড়ি। কিন্তু সম্পূর্ণ প্রস্তুত (সিবিইউ) অবস্থায় নয়, তিন থেকে চারটি বড় অংশে কেটে সেমি-নকড ডাউন (এসকেডি) অবস্থায়।
১৬ ঘণ্টা আগে
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট উন্নয়ন অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ। ১ সেপ্টেম্বর থেকে তার এই নিয়োগ কার্যকর হবে। তিনি বিশিষ্ট অর্থনীতিবিদ ড. ফাহমিদা খাতুনের স্থলাভিষিক্ত হবেন।
১৮ ঘণ্টা আগে
চিনি উৎপাদনে বরাবরের মতোই লোকসান গুনেছে রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি। যদিও গত কয়েক বছরের ধারাবাহিকতায় ডিস্টিলারি ও অন্যান্য ইউনিট মুনাফার রেকর্ড গড়েছে। ২০২৫-২৬ অর্থবছরে শুধু অ্যালকোহল থেকেই এসেছে প্রায় ২২৪ কোটি টাকা। বিপরীতে চিনি কারখানায় লোকসান গুনতে হয়েছে ৬০ কোটি টাকার বেশি
২৭ আগস্ট ২০২৬
তিন দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ভালোমানের ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দাম আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
২৫ আগস্ট ২০২৬