বাংলাদেশের পণ্যের ওপর শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ করেছে যুক্তরাষ্ট্র। আর এই শুল্ক কমাতে যুক্তরাষ্টের সঙ্গে গোপন চুক্তি হয়েছে বলে যে গুঞ্জন ছড়িয়েছে তা নাকচ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বাণিজ্য উপদেষ্টা বলেছেন, জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই সব আলোচনা হয়েছে। আমাদের নিজেদের স্বার্থকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই।
শুক্রবার (০১ আগস্ট) ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে এক অনানুষ্ঠানিক আলাপকালে তিনি এসব কথা বলেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমরা যা-ই করেছি, দেশকে অগ্রাধিকার দিয়ে করেছি—যুক্তরাষ্ট্র যেমন তাদের জাতীয় স্বার্থকে দিয়েছে।’
দুই দেশের মধ্যে হওয়া এই চুক্তি প্রকাশ করা হবে কিনা—এমন প্রশ্নে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘যুক্তরাষ্ট্রের সম্মতিতে চুক্তির বিস্তারিত তুলে ধরা হবে এবং খুব শিগগিরই একটি যৌথ বিবৃতি দেওয়া হতে পারে।’
এসময় শেখ বশিরউদ্দীন আরও বলেন, ‘চুক্তির এমন কোনো বিষয় যা আমাদের জাতীয় স্বার্থবিরোধী হয়, তাহলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।’
বর্তমানে বাংলাদেশের ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রে অবস্থান করছে উল্লেখ করে তিনি বলেন, ‘তারা (ব্যবসায়ী) এমন কিছু করবেন না যা তাদের নিজেদের স্বার্থবিরোধী হয়।’
চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাংলাদেশ ২৫টি বোয়িং বিমান কিনতে রাজি হয়েছে—এমন গুঞ্জনের বিষয়ে বাণিজ্য উপদেষ্টা পরিষ্কার করে বলেন, ‘যুক্তরাষ্ট্র বোয়িংয়ের ব্যাপারে কখনো কিছু উল্লেখ করেনি। বরং তারা খাদ্য, কৃষিপণ্য এবং জ্বালানিতে আগ্রহ দেখিয়েছে।’
এসময় এভিয়েশন খাতে সাফল্য নিয়ে আশাবাদ ব্যক্ত করে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমরা এই খাতে স্বচ্চতা এবং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে কাজ করছি। আশা করি আমাদের মেয়াদকালে মন্ত্রণালয়ের মাধ্যমে কাঠামোগত সংস্কার বাস্তবায়ন করতে পারব। আর এটি আমাদের পরে যারা ক্ষমতায় আসবে তাদের জন্য উপকারী হবে।’

.png)

সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১৪ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
১২ আগস্ট ২০২৬