স্ট্রিম প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চারটি ভ্যাট কমিশনারেট ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে বড় ধরনের ঘাটতির মুখে পড়েছে। গত এপ্রিল পর্যন্ত অর্জিত রাজস্বের চিত্র পর্যালোচনা করে পিছিয়ে থাকার সুনির্দিষ্ট কারণ জানতে সংশ্লিষ্ট কমিশনারেটগুলোকে চিঠি দিয়েছে এনবিআর।
চলতি অর্থবছরে এনবিআরের মূসক বা ভ্যাট অনুবিভাগের জন্য মোট ২ লাখ ৪ হাজার ৯৮০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।
গত ১৪ জুন এনবিআরের ‘মূসক বাস্তবায়ন ও আইটি’ অনুবিভাগ থেকে পাঠানো চিঠিগুলোতে ঘাটতি কাটিয়ে লক্ষ্যমাত্রা অর্জনে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, জরুরি ভিত্তিতে তা জানাতে বলা হয়েছে।
প্রথম কমিশনারেট অঞ্চলের জন্য নির্ধারিত ১৩ হাজার ৩০৭ কোটি ৯৫ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে এপ্রিল পর্যন্ত আদায় হয়েছে ৪ হাজার ৯৩৮ কোটি ৫৪ লাখ টাকা। এখানে সয়াবিন তেল, সিমেন্ট শিট, ইলেকট্রনিক সামগ্রী, টিস্যু পেপার, ইলেকট্রিক ফ্যান, প্লাস্টিক ব্যাগের মতো পণ্য খাতে বড় পতন হয়েছে। বিশেষ করে প্লাস্টিক ব্যাগে প্রবৃদ্ধি কমেছে ৭০ শতাংশ, সিমেন্ট শিটে ৫৬ শতাংশ ও স্যানিটারি ন্যাপকিনে ৩২ শতাংশ। সেবা খাতে কনস্ট্রাকশন ফার্ম এবং অডিট ও অ্যাকাউন্টিং ফার্মের রাজস্ব আদায়ও ৫০ শতাংশ হ্রাস পেয়েছে।
দ্বিতীয় কমিশনারেটের লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ৮৮০ কোটি ৫৬ লাখ টাকা। বিপরীতে আদায় হয়েছে ৩ হাজার ৩৮০ কোটি ৬ লাখ টাকা। এই অঞ্চলে পিসি পোল ও প্লাস্টিক ব্যাগের মতো পণ্যের রাজস্ব প্রবৃদ্ধি কমেছে যথাক্রমে ৭৯ ও ৭৮ শতাংশ। এ ছাড়া লেড অক্সাইডে ৬৫ শতাংশ, সিরামিক ব্রিকসে ৩৬ শতাংশ ও ক্যাপিটাল মেশিনারি রেন্টাল সেবায় প্রবৃদ্ধি কমেছে ৩৬ শতাংশ।
২২ হাজার ৭৯৮ কোটি ৩৫ লাখ টাকার বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করা তৃতীয় কমিশনারেটের এপ্রিল পর্যন্ত সংগ্রহ করতে পেরেছে ১৫ হাজার ১৩২ কোটি ৬৮ লাখ টাকা। এই কমিশনারেটের অধীনে ফ্রেইট ফরোয়ার্ডারদের সেবা থেকে রাজস্ব আয় কমেছে ৬৪ শতাংশ এবং কাঠজাত পণ্যে পতন হয়েছে ৬৩ শতাংশ। এ ছাড়া গ্লাস ও গ্লাসওয়্যার এবং জ্বালানি তেল বা পিওএল পণ্যখাতে যথাক্রমে ৫৬ ও ৪০ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি রেকর্ড করা হয়েছে।
ক্ষুদ্র অঞ্চল হলেও চতুর্থ কমিশনারেট ১ হাজার ৯০০ কোটি ৫৩ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে সংগ্রহ করেছে ১ হাজার ২০০ কোটি ২০ লাখ টাকা। এই অঞ্চলে কনসাল্টিং ও সুপারভাইজারি ফার্ম থেকে রাজস্ব আদায় ৭২ শতাংশ, সিরামিক টাইলস থেকে ৬৮ শতাংশ এবং অকশন এজেন্সি থেকে ৪২ শতাংশ কমেছে।

.png)

সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১৪ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
১২ আগস্ট ২০২৬