স্ট্রিম প্রতিবেদক

এপ্রিলে দুই দফা বাড়লেও মে মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম না বাড়ানোর কথা জানিয়েছে সরকার। ফলে রান্নার কাজে ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকাই থাকছে।
রোববার (৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানায়, বিশ্ববাজারে এলপিজির উপাদানের দাম এবং ডলারের বিনিময় মূল্য বিবেচনায় আগের মূল্য রাখা হয়েছে।
এর আগে গত ২ এপ্রিল ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ করা হয়। এরপর ১৯ এপ্রিল আরেক দফায় ২১২ টাকা বেড়ে এলপিজির দাম দাঁড়ায় ১ হাজার ৯৪০ টাকায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোক্তাপর্যায়ে মূসকসহ প্রতিকেজি এলপিজির দাম ১৬১ টাকা ৬৬ পয়সা অপরিবর্তিত থাকবে। এই হিসাবে সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব আকারের এলপিজি সিলিন্ডারের দাম আগের মতোই থাকছে।
তবে অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়েছে। গাড়িতে ব্যবহৃত এলপিজির লিটারপ্রতি দাম ৮৯ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে ৮৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি ২০২১ সালের এপ্রিল থেকে নিয়মিত আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এলপিজির দাম সমন্বয় করে আসছে। সৌদি আরবের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আরামকোর প্রোপেন ও বিউটেনের মূল্যকে (সৌদি সিপি) ভিত্তিমূল্য ধরে দেশে এই দাম সমন্বয় করা হয়।

.png)

সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১৪ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
১২ আগস্ট ২০২৬