স্ট্রিম প্রতিবেদক

নিয়ম মেনে যথাসময়ে আয়কর রিটার্ন জমা দিলেও তা শতভাগ নির্ভুল কিনা, তা যাচাই করতে নিরীক্ষা (অডিট) করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৩-২৪ করবর্ষের জন্য দাখিলকৃত রিটার্নগুলো থেকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় বা অটোমেটেড পদ্ধতিতে ইতিমধ্যে দুই দফায় প্রায় ৮৮ হাজার করদাতার রিটার্ন এই নিরীক্ষার জন্য বাছাই করা হয়েছে।
কোনো করদাতার রিটার্ন নিরীক্ষার তালিকায় আছে কি না, তা এখন খুব সহজেই জানা যাচ্ছে। এ জন্য করদাতাদের এনবিআরের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে নিরীক্ষার জন্য নির্বাচিত করদাতাদের নামের একটি তালিকা এক্সেল শিটে প্রকাশ করা হয়েছে। ওই তালিকায় নিজের কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) দিয়ে অনুসন্ধান করলেই জানা যাবে নিরীক্ষার জন্য রিটার্নটি বাছাই হয়েছে কি না।
প্রথম দফায় গত জুলাই মাসে ১৫ হাজার ৪৯৪ জন করদাতার রিটার্ন নথি নিরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছিল। এরপর সম্প্রতি দ্বিতীয় দফায় আরও ৭২ হাজার ৩৪১ জন করদাতার রিটার্ন এই প্রক্রিয়ার জন্য বাছাই করেছে এনবিআর।
এনবিআর সূত্রে জানা যায়, করদাতারা রিটার্নে কোনো ভুল বা অসত্য তথ্য দিয়েছেন কি না এবং যথাযথভাবে কর পরিশোধ করেছেন কি না, মূলত তা যাচাই-বাছাই করতেই এই নিরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশে বর্তমানে ১ কোটি ২০ লাখের বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) রয়েছেন। তবে তাঁদের মধ্যে এ বছর আয়কর রিটার্ন দাখিল করেছেন সাড়ে ৪২ লাখ করদাতা।
নিরীক্ষার জন্য নির্বাচনের ক্ষেত্রে প্রতিটি সার্কেল থেকে সুনির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য অনুসরণ করে সর্বনিম্ন ২০ জন এবং সর্বোচ্চ ২০০ জন করদাতাকে বাছাই করা হয়েছে।
এনবিআর জানিয়েছেন, এই নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের সনাতনী পদ্ধতি বা ব্যক্তি পর্যায়ের হস্তক্ষেপ রাখা হয়নি। সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে এই বাছাই কার্যক্রম সম্পন্ন হওয়ায় নিরীক্ষা নির্বাচন প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত হয়েছে। এর মাধ্যমে করদাতা ও সুশীল সমাজের দীর্ঘদিনের একটি বড় দাবিও পূরণ করল এনবিআর।

.png)

সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১৪ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
১২ আগস্ট ২০২৬