স্ট্রিম ডেস্ক

বাংলাদেশকে ১০৬ কোটি ৩০ লাখ ডলার ঋণ সহায়তা ও অনুদান দেবে জাপান। ৩০ মে শুক্রবার সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এ তথ্য জানানো হয়। জাপান ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় ঢাকাকে এ সহায়তা দেওয়া হবে।
এর মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক খাতের সংস্কার ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির জন্য উন্নয়ন নীতি ঋণ হিসাবে ৪১ কোটি ৮০ লাখ ডলার দেওয়া হবে। জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথকে ডুয়েল-গেজ ডাবল লাইনে উন্নীত করার জন্য ঋণ দেওয়া হবে ৬৪ কোটি ১০ লাখ ডলার। এছাড়া বৃত্তির জন্য আরও ৪২ লাখ ডলার অনুদান দেবে দেশটি। ৩০ মে শুক্রবার সকালে এ বিষয়ক চুক্তি স্বাক্ষর করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা।
বলা দরকার, গত ২৮ মে চারদিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

.png)

সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১ দিন আগে
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
১২ আগস্ট ২০২৬