স্ট্রিম প্রতিবেদক

বিগত সরকারের প্রায় ১ হাজার ৩০০টি উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় আর্থিক দায় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বাংলাদেশ অর্থনীতি সমিতির সেমিনারে এই কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, ‘পূর্ববর্তী সরকার থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া প্রায় ১ হাজার ৩০০টি প্রকল্পের অনেকগুলোর কাজ ৫০ থেকে ৬০ শতাংশ সম্পন্ন হয়েছে। এ কারণে সেগুলো বাতিলও করা যাচ্ছে না, আবার চালিয়ে নেওয়াও কঠিন হয়ে পড়েছে।’
বাজেটের মূল দর্শন ‘অর্থনীতির গণতন্ত্রীকরণ’-এর উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, গত কয়েক বছর দেশের অর্থনীতি পৃষ্ঠপোষকতানির্ভর ছিল, যেখানে শক্তিশালী গোষ্ঠীগুলোই বেশি সুবিধা পেয়েছে। এবার কামার, কুমার, তাঁতি, কুটির শিল্পী, সাংস্কৃতিক কর্মী ও গ্রামীণ নারীদের অর্থনীতির মূলধারায় আনতে ‘ফ্যামিলি কার্ড’ এবং ব্যাংকঋণের চাপ কমিয়ে সস্তা কৃষি উপকরণের জন্য ‘কৃষক কার্ড’-এর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, ঐতিহ্যবাহী দেশীয় পণ্যের বৈশ্বিক ব্র্যান্ডিং এবং দেশের বিনোদন শিল্পকে শক্তিশালী করতে পূর্বাচলে ‘থিয়েটার ডিস্ট্রিক্ট’ গড়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
আমির খসরু আরও জানান, দেশের কর-জিডিপি অনুপাত হতাশাজনক এবং বর্তমানে সরকারকে প্রায় ১ লাখ ২৫ হাজার কোটি টাকা ঋণ মেটাতে হচ্ছে। এই ঋণের চাপ কমাতে পেশাদারদের নিয়ে নতুন কমিশন গঠন করে পুঁজিবাজারকে শক্তিশালী করার সংস্কার কাজ চলছে।
অর্থমন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কার্যালয় ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীনে ডিজিটাল ড্যাশবোর্ড বা প্রযুক্তিনির্ভর মনিটরিং ব্যবস্থা চালু হবে।
তিনি আরও বলেন, ‘বাজেট অন্তত ৮০ শতাংশ বাস্তবায়ন করা গেলেই সরকারের প্রবৃদ্ধি ও ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য অর্জন করা সম্ভব।’

.png)

সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১৪ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
১২ আগস্ট ২০২৬