স্ট্রিম প্রতিবেদক

বহুল আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভাজন বা বাইফারকেশনের লক্ষ্যে সরকার নতুন করে উদ্যোগ গ্রহণ করেছে। এ প্রক্রিয়া এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহকে প্রধান করে ৯ সদস্য বিশিষ্ট একটি ‘সুপারিশ প্রণয়ন কমিটি’ গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা সংক্রান্ত আগের অধ্যাদেশ যাচাই-বাছাই করে তা আরও কার্যকর ও প্রয়োগযোগ্য করে নতুন বিল উত্থাপনের লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। তবে কত দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে হবে, সে বিষয়ে কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, অর্থ সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব। এছাড়া কমিটিতে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব।
উল্লেখ্য, এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে রাজস্ব সংস্কারের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে এনবিআরকে ‘রেভিনিউ পলিসি’ (রাজস্ব নীতি) ও ‘রেভিনিউ ম্যানেজমেন্ট’ (রাজস্ব ব্যবস্থাপনা) নামে দুই ভাগে বিভক্ত করার সুপারিশ করে এবং এর ভিত্তিতে একটি অধ্যাদেশও জারি করা হয়।
তবে সে সময় এনবিআর কর্মকর্তারা এর প্রতিবাদে আন্দোলন শুরু করলে সরকার অধ্যাদেশটি সংশোধন করতে বাধ্য হয়। পরবর্তী সময়ে ওই সরকারের শেষ দিকে অধ্যাদেশটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের আপত্তির মুখে তা বাধাগ্রস্ত হয় এবং বাস্তবায়ন প্রক্রিয়া স্থগিত হয়ে যায়।
এরপর নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর ওই অধ্যাদেশটিকে আর আইনে পরিণত করা হয়নি, যার ফলে এর কার্যকারিতা স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যায়। এখন সেই স্থগিত হওয়া বিভাজন প্রক্রিয়াটিই নতুন করে আলোর মুখ দেখতে যাচ্ছে।

.png)

সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১৪ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
১২ আগস্ট ২০২৬