বাসস

নতুন অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশের রপ্তানি আয় প্রায় ২৫ শতাংশ বেড়েছে। যা গত বছরের তুলনায় বড় ধরনের প্রবৃদ্ধি।
রপ্তানি উন্নয়ন ব্যুরো’র (ইপিবি) সর্বশেষ তথ্য অনুসারে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে পণ্য রপ্তানি হয়েছে ৪ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলার। গত বছর একই সময়ের তুলনায় যা ২৪ দশমিক ৯০ শতাংশ বেশি। গত বছরের একই মাসে (অর্থবছর ২০২৪-২৫) ৩ দশমিক ৮২ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি হয়েছিল।
মোট ৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের মধ্যে তৈরি পোশাক (আরএমজি) খাত থেকে এসেছে ৩.৯৬ বিলিয়ন মার্কিন ডলার, যা ২৪ দশমিক ৬৭ শতাংশ বেশি।
তৈরি পোশাক খাতের মধ্যে নিটওয়্যার রপ্তানি ২৬ দশমিক ০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার। ওভেন পোশাক রপ্তানি ২৩ দশমিক ০৮ শতাংশ বেড়ে ১ দশমিক ৭৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। হোম টেক্সটাইলস খাতে রপ্তানি আয় ১৩ দশমকি ২৪ শতাংশ বেড়ে ৬৮ দশমিক ০৮ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
এছাড়াও, পাট ও পাটজাত পণ্যে রপ্তানি আয় ৪ দশমিক ৯২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৫ দশমিক ৪৪ মিলিয়ন ডলার এবং চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ১২৭ দশমিক ৩৮ মিলিয়ন ডলার, যা ২৯ দশমিক ৬৫ শতাংশ প্রবৃদ্ধি।
কৃষিপণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৯০ দশমিক ৫০ মিলিয়ন ডলার, যা ১২ দশমিক ৮৬ শতাংশ প্রবৃদ্ধি।
হিমায়িত ও জ্যান্ত মাছ রপ্তানি ৪২ দশমিক ৭১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪১ দশমিক ২০ মিলিয়ন ডলার আয় করেছে। এর মধ্যে চিংড়ি রপ্তানি ৪৭ দশমিক ৩৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩১ দশিমক ২৩ মিলিয়ন ডলারে পৌঁছেছে।
ইঞ্জিনিয়ারিং পণ্যে ৭৪ দশমিক ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৮.২৩ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আর প্লাস্টিক পণ্যে রপ্তানি আয় ৭ দশমিক ৪১ শতাংশ প্রবৃদ্ধি হয়ে ২১ দশমিক ১৬ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

.png)

সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১৪ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
১২ আগস্ট ২০২৬