স্ট্রিম প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের আরোপ করা পাল্টা শুল্ক নিয়ে সরকারের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর।
আজ শনিবার (২৩ আগস্ট) সকালে রাজধানীর ডেইলি স্টার ভবনে ব্রেইন আয়োজিত ‘ট্রাম্প ট্যারিফ–পরবর্তী বিশ্ববাণিজ্য ও বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।
অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বাজেট প্রণয়নের আগেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা যেত। তাহলে সংস্কারের বিষয়গুলো স্পষ্টভাবে সামনে আসত। পাশাপাশি, আরএলডিসি উত্তরণ নিয়ে সরকারের একটি পরিষ্কার অবস্থান প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
পাল্টা শুল্ক নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা হয়েছে বলে অভিযোগ করে সেমিনারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘অনেক বুদ্ধিমান মানুষও এতে যুক্ত ছিলেন। বিভিন্ন গোলটেবিল বৈঠকে অন্তর্বর্তী সরকার সম্পর্কে যেভাবে মন্তব্য করা হয়েছে, তা অনুচিত। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি উভয়পক্ষের জন্য লাভজনক একটি চুক্তি করতে সক্ষম হয়েছি।’
ইনোভেশন কনসাল্টিংয়ের পরিচালক রুবাইয়াৎ সারোয়ারের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য রাখেন ব্যবসায়ী ইস্রাফিল খসরু, অর্থনীতিবিদ জ্যোতি রহমান, জিয়া আহসান ও ব্রেইনের নির্বাহী পরিচালক শফিকুর রহমানসহ আরও অনেকে।

.png)

সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১৪ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
১২ আগস্ট ২০২৬