স্ট্রিম প্রতিবেদক

দুর্নীতিগ্রস্ত ও পশ্চাদপদ আমলাতন্ত্রের হয়রানি থেকে মুক্তি এবং দেশ বাঁচাতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে দেশবাসীকে আহ্বায়ক জানিয়েছে হেফাজতে ইসলাম। বুধবার (১১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এ আহ্বান জানান।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ক্রান্তিকাল পার করেছি। তবে বিপদ এখনো কাটেনি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও জাতির ভাগ্য নির্ধারণে ভূমিকা রাখবে। দলে দলে গণভোটে ‘হ্যাঁ’ দিয়ে পতিত আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তির তৈরি করা গণবিরোধী সংবিধান ও রাষ্ট্রকাঠামোর আমূল সংস্কারের পথ খুলে দিতে হবে।
হেফাজতের এই নেতা বলেন, চরম দুর্নীতিগ্রস্ত ও পশ্চাদপদ আমলাতন্ত্রের হয়রানি থেকে মুক্তি পেতে হলে গণভোটে ‘হ্যাঁ’ দিন। রাজনৈতিক বিরোধীপক্ষ, প্রতিবাদী আলেম সমাজ ও ইসলামপন্থীদের দমন-পীড়ন এবং গুম-খুনের সিস্টেম্যাটিক পথ বন্ধ করতে হলে ‘হ্যাঁ’—এর ঘরে টিক চিহ্ন দিন।
তিনি বলেন, চরম সংকটে আপতকালীন গ্রহণযোগ্য পন্থা হিসেবে নিজের ভোটাধিকার প্রয়োগ করুন। এটি আপনার-আমার নাগরিক অধিকার। দয়া করে কারও প্ররোচণায় নিজের ভোট নষ্ট করবেন না। ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তি চায় না দেশে কোনো শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন হোক। তারা আমাদের জিম্মি করে দাস বানিয়ে শোষণ করার ফ্যাসিবাদী সিস্টেম জারি রাখতে চায়। তাদের ষড়যন্ত্র ঠেকিয়ে দিতে দলে দলে ভোটকেন্দ্রে আসুন। দেশ রক্ষায় গণভোটে ‘হ্যাঁ’ দিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিন।
আজিজুল হক আরও বলেন, সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান ধরে রেখে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে অবিচল থেকে রাষ্ট্র পরিচালনায় যাদের যোগ্য মনে হবে, তাদের ভোট দিন।

২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান-ইসরায়েল সংঘাত এখন আর কেবল আকাশপথের ক্ষেপণাস্ত্রের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ‘ইনফ্রাস্ট্রাকচার ওয়্যারফেয়ার’ বা অবকাঠামোগত যুদ্ধের যুগে পদার্পণ করেছে।
২১ ঘণ্টা আগে
কঠোর সামরিক নিয়ন্ত্রণের কারণে এই জায়গা ‘নিষিদ্ধ দ্বীপ’ বা ফরবিডেন আইল্যান্ড নামে পরিচিত। এই প্রবাল দ্বীপ ইরানের মোট অপরিশোধিত তেল রপ্তানির ৯০ শতাংশই নিয়ন্ত্রণ করে, যার বুকে লুকিয়ে আছে হাজার বছরের মানব ইতিহাস।
১ দিন আগে
ইরানের যুদ্ধক্ষেত্রে এখনো অনিশ্চয়তার কুয়াশা ঘন। এই যুদ্ধ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ই এখনো অস্পষ্ট। সবচেয়ে বড় প্রশ্নগুলোর জবাব যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন এখনো দেয়নি। বিশেষ করে প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধ শেষ হবে কীভাবে? এবং ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের এই সামরিক ঝুঁকির দীর্ঘমেয়াদি কৌশলগত পরিণতি কী
২ দিন আগে
ইরানের তেল বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আজ শনিবার (১৪ মার্চ) সকালে খার্গ দ্বীপে অন্তত ১৫টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এই হামলায় দ্বীপের তেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি বলে দাবি করেছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ
২ দিন আগে