স্ট্রিম ডেস্ক

চরম ব্যাকফুটে থাকা অবস্থা থেকে সালমান আলি আঘার দারুণ সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। ঘড়ির কাটার মতো দুলতে থাকা ম্যাচ চলে আসে শেষ ওভারের রোমাঞ্চে।
সেখানে বুদ্ধিদীপ্ত বোলিংয়ে স্নায়ুচাপ ধরে রাখেন রিশাদ হোসেন। শাহীন আফ্রিদিকে হতাশায় ডুবিয়ে ১১ রানের জয় তুলে নেয় বাংলাদেশ। এতে তিন ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে নিশ্চিত করল স্বাগতিকরা। এই জয়ের মধ্য দিয়ে ওয়ানডেতে দ্বিতীয়বার পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হারাল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে টপকে র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে উঠল মেহেদী হাসান মিরাজের দল।
রাজধানীর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ ২৯০ রান করে। এই পুঁজির পিছু ছুটতে গিয়ে ১৭ রানে ৩ উইকেট হারালেও সালমানের সেঞ্চুরিতে ২৭৯ রানে থামে পাকিস্তানের ইনিংস।
ঘটনা বহুল শেষ ওভার
আগের ৬ ওভারে খরুচে বোলিং করা রিশাদ হোসেনের ওভারে ১৪ রান নিতে পারেননি শাহিন শাহ আফ্রিদি। কেবল ২ রান দিয়ে পাকিস্তান অধিনায়কের উইকেট নিয়েছেন তরুণ লেগ স্পিনার।
প্রথম বল ডিফেন্স করেন আফ্রিদি। পরের বলে গায়ের জোরে মারতে গিয়ে ব্যাটে-বলে করতে পারেননি তিনি।
তৃতীয় বল উঠে যায় উপরে। কিন্তু বলের ফ্লাইট বুঝতে পারেননি রিশাদ। নষ্ট হয় ম্যাচ শেষ করার দারুণ সুযোগ।
চতুর্থ বলে আসে ২ রান। পরের বল আম্পায়ার দেন ওয়াইড। তবে লিটন নিশ্চিত ছিলেন কোথাও না কোথাও বল লেগেছে। তাই মেহেদী হাসান মিরাজকে রিভিউ নিতে বলেন তিনি। রিভিউয়ে দেখা যায় আফ্রিদির ব্যাট স্পর্শ করেছে।
তাতে বাতিল হয় ওয়াইড। শেষ বলে ছক্কার চেষ্টায় বেরিয়ে এসে স্টাম্পড হন আফ্রিদি। দারুণ এক জয়ের উচ্ছ্বাসে ভাসে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৫০ ওভারে ২৯০/৫ (সাইফ ৩৬, তানজিদ ১০৭, শান্ত ২৭, লিটন ৪১, হৃদয় ৪৮*, রিশাদ ০, আফিফ ৫*; আফ্রিদি ১০-০-৫৫-১, রউফ ১০-০-৫২-৩, আবরার ১০-০-৪৯-১, ফাহিম ৪-০-২৪-০, সাদ ৮-০-৫৫-০, সাদাকাত ১-০-৯-০, সালমান ৭-০-৩৫-০)
পাকিস্তান: ৫০ ওভারে ২৭৯ (সাহিবজাদা ৬, সাদাকাত ৬, গাজি ঘোরি ২৯, রিজওয়ান ৪, সামাদ ৩৪, সালমান ১০৬, সাদ ৩৮, ফাহিম ৯, আফ্রিদি ৩৭, রউফ ১, আবরার ০* ; তাসকিন ১০-১-৪৯-৪, নাহিদ ১০-০-৬২-২, মুস্তাফিজ ১০-০-৫৪-৩, মিরাজ ১০-০-৩৭-০, রিশাদ ৭-০-৫৬-১, সাইফ ৩-০-১৮-০)

বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ম্যাচ পাতানোর অভিযোগ নতুন নয়। এবারও এমন অভিযোগ উঠেছিল। বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে তদন্ত শেষে তারা জানিয়েছে, টুর্নামেন্টের কোনো ম্যাচে বেটিং বা ম্যাচের ফল প্রভাবিত করার মতো কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগে
একই মাঠ, একই প্রতিপক্ষ। মাঝখানে কেটে গেছে ১৭ বছর। বৃহস্পতিবার (২৩ জুলাই) ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ২০২৭ সালের ঘরের মাঠের আন্তর্জাতিক সূচি প্রকাশ করে। সেখানে বাংলাদেশের একটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে লর্ডসে।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপের সেরা একাদশে মেসি, এমবাপ্পে, হলান্ড কিংবা রদ্রির মতো তারকা থাকবে এমনটা প্রত্যাশিত। তবে এবারের বিশ্বকাপ শুধু প্রতিষ্ঠিত তারকারা নয়, আলোচনায় উঠে এসেছে নতুন মুখও। সেই বিবেচনাতেই ঢাকা স্ট্রিম তাঁদের বিশ্বকাপ সেরা একাদশ সাজিয়েছে।
২২ জুলাই ২০২৬
আগস্টে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও নাথান লায়ন।
২১ জুলাই ২০২৬