বাংলা স্ট্রিম

ভারত-পাকিস্তান সীমান্তে গুলি থেমেছে, কিন্তু থামেনি কে জিতল—এই বিতর্ক। ১০ মে যুদ্ধ বিরতির পর শুরু হয়েছে কথার লড়াই। কাশ্মীরে হামলা, পাল্টা হামলা, যুদ্ধবিমান ভূপাতিতের দাবি—সব মিলিয়ে দুই দেশই নিজেদের জয় দাবি করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অবলম্বনে জানাচ্ছেন সৈকত আমিন
ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতিতে থেমেছে সীমান্তে সংঘাত। তবে শোরগোল থামেনি আলাপের বাজারে কিংবা কূটনৈতিক পাড়ায়। ১০ মে দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি পর শুরু হয়েছে আরেক লড়াই—কে জিতল, কার কী লাভ হলো তা নিয়ে তথ্যের যুদ্ধ।
পাক-ভারত যুদ্ধের এবারের পর্বে সবকিছু শুরু হয় ২২ এপ্রিল, কাশ্মীরের পহেলগামে। সেখানে ২৬ জন সাধারণ মানুষকে গুলি করে মেরে ফেলে কিছু বন্দুকধারী। ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামে একটি অল্প পরিচিত জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করে। ভারত বলে, এই গোষ্ঠীর সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশোধের হুমকি দেন। পাকিস্তান বলে, তাদের এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, বরং নিরপেক্ষ তদন্ত হোক।
প্রথম আঘাত
৭ মে ভারত 'অপারেশন সিঁদুরের' মাধ্যমে বড় ধরনের হামলা চালায় পাকিস্তানে। ভারতের দাবি অনুসারে, পাকিস্তান-নিয়ন্ত্রিত এলাকায় ১০০ জন ‘সন্ত্রাসবাদী’কে মেরে ফেলেছে তাঁরা। তবে পাকিস্তানের দাবি, ভারতের হামলায় সাধারণ মসজিদ, বাড়িঘর ধ্বংস হয়েছে। মারা গেছে ৪০ জন সাধারণ মানুষ আর ১১ জন সেনা।
পাকিস্তান আরও দাবি করে, ভারতের ৫ টি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে তাঁরা। এই দাবি প্রমাণ করতে কিছু ধ্বংসাবশেষের ছবি আর তথ্যও সরবরাহ করেছে দেশটির সামরিক বাহিনী। ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও বলা হয়েছে, অন্তত একটি রাফাল যুদ্ধবিমান ও একটি রুশ-নির্মিত বিমান ধ্বংস হয়েছে। ভারত সরাসরি কিছু বলেনি, কিন্তু তারা স্বীকার করেছে—দুটি বিমান তাদের এলাকাতেই ভেঙে পড়েছে।
কার কী লাভ?
টেক্সাস এ এন্ড এম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক ড. ওয়াল্টার লাডউইগের মতে, ভারত কূটনৈতিকভাবে সফল হয়েছে। তারা আন্তর্জাতিক মহলের নজরে আবার পাকিস্তানকে ‘সন্ত্রাসে মদদদাতা দেশ’ হিসেবে তুলে ধরতে পেরেছে। এতে পাকিস্তানের ওপর চাপ বেড়েছে।
এদিকে স্টিমসন সেন্টারের সিনিয়র ফেলো ড. আসফান্দইয়ার মীরের মতে, পাকিস্তান ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করে ‘মরাল ভিক্টরি’ পেয়েছে। মানে, তাদের সেনাবাহিনীও পাল্টা জবাব দিতে সক্ষম, সেটা প্রমাণ করতে পেরেছে।
পাকিস্তানের কায়েদ-ই আযম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নিরাপত্তা বিশ্লেষক ড. মুহাম্মদ শোয়েব মনে করেন, ভারতের ধারণা ছিল পাকিস্তান পাল্টা জবাব দিতে পারবে না বা দেবে না। সেটাই ছিল তাদের বড় ভুল।
কে জিতল?
আসলে দুই দেশেরই কিছু লাভ হয়েছে, আবার কিছু ক্ষতিও হয়েছে। ভারত চেয়েছে সন্ত্রাসের বিরুদ্ধে কড়া অবস্থান দেখাতে। পাকিস্তান দেখাতে চেয়েছে, তারা দুর্বল নয়। বোমা-বন্দুকের যুদ্ধ থেমে গেলেও তথ্যযুদ্ধ এখনো চলছে। লড়াই চলছে আলাপে, তর্কে, কূটনীতিতে আন্তর্জাতিক মহলের সামনে নিজেদের অবস্থান তুলে ধরতে।সবমিলিয়ে, যুদ্ধবিরতি হলেও দুই দেশের মধ্যে উত্তেজনা এখনো কাটেনি। বাস্তবে ‘জয়’ কার হয়েছে, তা নির্ভর করছে কে কীভাবে ঘটনাগুলো তুলে ধরছে, আর আন্তর্জাতিক মহল কীভাবে তা গ্রহণ করছে- এর ওপর।

.png)

এক সময় বাংলাদেশের সবচেয়ে বড় জ্বালানি শক্তি ছিল প্রাকৃতিক গ্যাস। বিদ্যুৎকেন্দ্র, কলকারখানা, সিএনজি, এমনকি রান্নার চুলাও অনেকটাই চলত দেশে উৎপাদিত গ্যাসে। কিন্তু এখন চিত্রটা উল্টো। রাজধানী থেকে শিল্পাঞ্চল—সবখানেই কমবেশি গ্যাসের চাপ কম, কোথাও ঘণ্টার পর ঘণ্টা সরবরাহ থাকে না, আবার কোথাও উৎপাদন কমিয়ে দ
১ ঘণ্টা আগে
হরমুজ প্রণালিতে সামরিক আধিপত্য প্রতিষ্ঠা থেকে একে অন্যকে ঠেকানোর লক্ষ্যেই হামলা চালানো হচ্ছে—এমন দাবি করছে যুক্তরাষ্ট্র ও ইরান। এভাবেই দুই দেশ ক্রমেই আরও তীব্র পাল্টাপাল্টি হামলার চক্রে জড়িয়ে পড়েছে
৬ ঘণ্টা আগে
২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনের অন্যতম বৈশিষ্ট্য হলো মানসিক ও সাংস্কৃতিক পরিসরকে ‘ঔপনিবেশিক প্রভাবমুক্ত’ করার উদ্যোগ নেওয়া। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) দীর্ঘদিন ধরেই মনে করে, ব্রিটিশ শাসন ও পশ্চিমা প্রভাবের ফলে ভাষা, সংস্কৃতি ও চিন্তায় যে উত্তরাধিক
৭ ঘণ্টা আগে
বিশ্বের বিভিন্ন দেশের ভিসানীতির ওপর নজর রেখে প্রতিবছর বিশ্ব পাসপোর্ট সূচক প্রকাশ করে লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনারস। এ বছরের মাঝামাঝি সময়ে এসে গত মঙ্গলবার (২১ জুলাই) সংস্থাটি শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ করেছে।
৮ ঘণ্টা আগে