স্ট্রিম প্রতিবেদক

ফেসবুকে শেখ হাসিনার একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, এটি গত ৫ আগস্ট তার লাইভে কথা বলার আগের মুহূর্তের দৃশ্য। ভিডিওটিতে শেখ হাসিনাকে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা যায়।
এ ধরনের আরও পোস্ট দেখুন এখানে, এখানে।
তবে স্ট্রিমের যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি সাম্প্রতিক নয়। এটি ২০১৭ সালের।
অনুসন্ধানে ভারতের রাষ্ট্রপতির কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে ২০১৭ সালের ১০ এপ্রিল প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তি পাওয়া যায়। এতে জানানো হয়, আগের দিন অর্থাৎ আগের দিন অর্থাৎ ৯ এপ্রিল রাষ্ট্রপতি ভবনে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করেন শেখ হাসিনা।
অনুসন্ধানে ২০১৭ সালের এপ্রিলে ইউটিউবে ‘Mrs. Sheikh Hasina, Prime Minister of Bangladesh, called on President Mukherjee’ শিরোনামে একই ঘটনার একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির দৃশ্যের সঙ্গে আলোচিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।
অর্থাৎ, ফেসবুকে ছড়ানো ভিডিওটি শেখ হাসিনার ৫ আগস্ট ২০২৬ এর বক্তব্যের আগে ধারণ করা নয়। এটি প্রায় ৯ বছর আগের, শেখ হাসিনা ও প্রণব মুখার্জির সাক্ষাতের দৃশ্য।

.png)

ফেসবুকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, বাংলাদেশের একটি মাদ্রাসায় শিক্ষার্থীদের ডামি বা নকল AK-47 দিয়ে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভিডিওটিতে একটি কক্ষে এক ব্যক্তিকে রাইফেলের মতো দেখতে একটি বস্তু হাতে সেটির বিভিন্ন অংশ দেখাতে দেখা যায়।
১৮ ঘণ্টা আগে
সাভারের আওয়ামী লীগ নেতা তুষারকে কুপিয়ে হত্যা করেছে বিএনপির সন্ত্রাসী বাহিনী দাবিতে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে কয়েকজন ব্যক্তিকে এক ব্যক্তির ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করতে দেখা যায়।
১০ আগস্ট ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আতাউর রহমান বিক্রমপুরীকে অজ্ঞাত বন্দুকধারীরা হত্যা করেছে বলে দাবি করেছেন বাংলাদেশি সাংবাদিক ও সাপ্তাহিক ব্লিটজের সম্পাদক সালাহ উদ্দিন শোয়েব চৌধুরী।
০৯ আগস্ট ২০২৬
ফেসবুকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়েছে, তিনি যশোরের বেনাপোল সীমান্ত থেকে বাংলাদেশ দেখে গেছেন। ক্যাপশনে আরও বলা হয়, প্রায় দুই বছর পর তাঁকে দেখা গেছে।
০৫ আগস্ট ২০২৬