স্ট্রিম প্রতিবেদক

ফেসবুকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়েছে, তিনি যশোরের বেনাপোল সীমান্ত থেকে বাংলাদেশ দেখে গেছেন। ক্যাপশনে আরও বলা হয়, প্রায় দুই বছর পর তাঁকে দেখা গেছে।
এ ধরনের আরও পোস্ট দেখুন এখানে, এখানে।
তবে স্ট্রিমের যাচাইয়ে দেখা গেছে, দাবিটি ভুয়া। ভিডিওটি সাম্প্রতিক নয় এবং এর সঙ্গে যশোরের বেনাপোল সীমান্তের কোনো সম্পর্ক নেই। এটি ২০২৩ সালের ফেব্রুয়ারিতে গোপালগঞ্জে ধারণ করা একটি ভিডিও।
অনুসন্ধানে ৭১ টিভির ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। সেখানে ছড়িয়ে পড়া ভিডিওটির দৃশ্য দেখা যায়। ভিডিওটির শিরোনামে লেখা আছে, ‘নৌকাবাইচ দেখতে প্রটোকল থামিয়ে হঠাৎ গাড়ি থেকে নেমে গেলেন প্রধানমন্ত্রী’।
আরটিভির ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারির একটি প্রতিবেদনেও ঘটনাটির বিস্তারিত পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, ওই দিন গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি জনসভায় যোগ দেন শেখ হাসিনা। জনসভা শেষে তিনি টুঙ্গিপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে ভাঙ্গারহাটের একটি খালে নৌকাবাইচ দেখে গাড়ি থামিয়ে নেমে পড়েন। কিছু সময় নৌকাবাইচ দেখার পর তিনি আবার টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন।
অতএব, দাবিটি ভুয়া। ২০২৩ সালে গোপালগঞ্জে নৌকাবাইচ দেখতে শেখ হাসিনার গাড়ি থেকে নামার ভিডিওকে সম্প্রতি যশোরের বেনাপোল সীমান্ত থেকে বাংলাদেশ দেখে যাওয়ার দৃশ্য হিসেবে প্রচার করা হয়েছে।

.png)

ফেসবুকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, বাংলাদেশের একটি মাদ্রাসায় শিক্ষার্থীদের ডামি বা নকল AK-47 দিয়ে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভিডিওটিতে একটি কক্ষে এক ব্যক্তিকে রাইফেলের মতো দেখতে একটি বস্তু হাতে সেটির বিভিন্ন অংশ দেখাতে দেখা যায়।
২ ঘণ্টা আগে
সাভারের আওয়ামী লীগ নেতা তুষারকে কুপিয়ে হত্যা করেছে বিএনপির সন্ত্রাসী বাহিনী দাবিতে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে কয়েকজন ব্যক্তিকে এক ব্যক্তির ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করতে দেখা যায়।
১০ আগস্ট ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আতাউর রহমান বিক্রমপুরীকে অজ্ঞাত বন্দুকধারীরা হত্যা করেছে বলে দাবি করেছেন বাংলাদেশি সাংবাদিক ও সাপ্তাহিক ব্লিটজের সম্পাদক সালাহ উদ্দিন শোয়েব চৌধুরী।
০৯ আগস্ট ২০২৬
এক্সে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়েছে, বাংলাদেশে হিন্দুদের জমি দখল করতে ইসলামপন্থীরা তাঁদের ওপর হামলা চালিয়েছে। হামলা থেকে নারী ও শিশুরাও রেহাই পায়নি। ক্যাপশনে আরও বলা হয়, হিন্দুরা সংখ্যালঘু হলে এমন ঘটনা ঘটে।
০৪ আগস্ট ২০২৬