স্ট্রিম প্রতিবেদক

সাভারের আওয়ামী লীগ নেতা তুষারকে কুপিয়ে হত্যা করেছে বিএনপির সন্ত্রাসী বাহিনী দাবিতে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে কয়েকজন ব্যক্তিকে এক ব্যক্তির ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করতে দেখা যায়।
এ ধরনের আরও পোস্ট দেখুন এখানে, এখানে।
তবে যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি বাংলাদেশের সাভারের কোনো ঘটনার নয়। এটি ভারতের গুজরাটের সুরাট শহরের ভেস্তান এলাকার একটি হত্যাকাণ্ডের ভিডিও।
ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ভারতের সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল-এর ৯ আগস্টের প্রতিবেদনে বিস্তারিত তথ্য পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়েছে, ৫ আগস্ট বুধবার দুপুরে সুরাটের ভেস্তান এলাকায় ৩২ বছর বয়সী সতীশ ঘাডগে ওরফে সতীশ মারাঠাকে একদল ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে হামলা করে হত্যা করে। পুলিশ এ ঘটনায় ৯ জনকে আটক করেছে, যাদের মধ্যে তিনজন অপ্রাপ্তবয়স্ক।
পুলিশের তথ্যমতে, সতীশ এক নারী বন্ধুর সঙ্গে গাড়িতে যাওয়ার সময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তাকে থামতে বলে। পরে আরও কয়েকজন সেখানে উপস্থিত হয়। সতীশ গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করলে হামলাকারীরা তাকে প্রায় ৫০ মিটার ধাওয়া করে।
টাইমস অব ইন্ডিয়া-এর প্রতিবেদনে বলা হয়েছে, সতীশ ভেস্তান এলাকায় হামলার শিকার হন এবং হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে গুরুতর আহত করে। এ সময় গুলির শব্দও শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

.png)

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আতাউর রহমান বিক্রমপুরীকে অজ্ঞাত বন্দুকধারীরা হত্যা করেছে বলে দাবি করেছেন বাংলাদেশি সাংবাদিক ও সাপ্তাহিক ব্লিটজের সম্পাদক সালাহ উদ্দিন শোয়েব চৌধুরী।
০৯ আগস্ট ২০২৬
ফেসবুকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়েছে, তিনি যশোরের বেনাপোল সীমান্ত থেকে বাংলাদেশ দেখে গেছেন। ক্যাপশনে আরও বলা হয়, প্রায় দুই বছর পর তাঁকে দেখা গেছে।
০৫ আগস্ট ২০২৬
এক্সে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়েছে, বাংলাদেশে হিন্দুদের জমি দখল করতে ইসলামপন্থীরা তাঁদের ওপর হামলা চালিয়েছে। হামলা থেকে নারী ও শিশুরাও রেহাই পায়নি। ক্যাপশনে আরও বলা হয়, হিন্দুরা সংখ্যালঘু হলে এমন ঘটনা ঘটে।
০৪ আগস্ট ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করেছে সরকার, এমন দাবি করে একটি পোস্ট প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ ইংলিশ।
০৩ আগস্ট ২০২৬