স্ট্রিম প্রতিবেদক

সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়েছে, কক্সবাজারে দিনে দুপুরে এক নারীকে অপহরণ করেছেন কক্সবাজার উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান সফিক।
এ ধরনের আরও পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে।
তবে স্ট্রিমের যাচাইয়ে দেখা গেছে, দাবিটি সঠিক নয়। ভিডিওটি কক্সবাজারের কোনো ঘটনার নয়। এটি ভারতের গুজরাট রাজ্যের আরাবল্লী জেলার এক নারীকে জোর করে গাড়িতে তুলে নেওয়ার সিসিটিভি ফুটেজ।
ভিডিওটির স্থিরচিত্র দিয়ে রিভার্স ইমেজ সার্চে গুজরাট সমাচারে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওর দৃশ্যের সঙ্গে ফেসবুকে ছড়ানো ভিডিওটির মিল পাওয়া যায়। ভিডিওটির শিরোনাম ও বর্ণনায় ঘটনাস্থল হিসেবে ভারতের গুজরাট রাজ্যের আরাবল্লীর কথা উল্লেখ করা হয়েছে। ভিডিওটি ২০২৬ সালের ২৫ জুন প্রকাশিত হয়।
এ বিষয়ে অনুসন্ধানে টাইমস অব ইন্ডিয়ার ২৫ জুনের একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে পাওয়া যায়, ঘটনাটি ভারতের গুজরাটের আরাবল্লী জেলার ভাদগাম গ্রামের। সেখানে ১৯ বছর বয়সী এক নারীকে জোর করে গাড়িতে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী, নারীটির বাবা ও আরও তিনজন এ ঘটনায় জড়িত। আরাবল্লীর ডিএসপি মনোহরসিং জাদেজা জানিয়েছেন, তাদের বিরুদ্ধে অপহরণের অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। নারীটিকে খুঁজতে এবং অভিযুক্তদের ধরতে পাঁচটি দল গঠন করেছে পুলিশ।
অর্থাৎ, কক্সবাজারে যুবদল নেতার নারী অপহরণের দাবিতে ছড়ানো ভিডিওটি বাংলাদেশের নয়। এটি ভারতের গুজরাটের আরাবল্লী এলাকায় এক নারীকে জোর করে গাড়িতে তুলে নেওয়ার ঘটনার ভিডিও।

.png)

তবে স্ট্রিমকে সংশ্লিষ্ট দুই পুলিশ কর্মকর্তা জানান, লোডশেডিংয়ের কারণে ওই দুই যুবক রেললাইনে ঘুমিয়েছিলেন—এমন তথ্য তাঁরা কোনো গণমাধ্যমকে দেননি।
১৩ আগস্ট ২০২৬
পোস্টগুলোর ক্যাপশনে বলা হয়, চাঁদার দাবিতে ঢাকা আইনজীবী সমিতি ভবনের কর্মকর্তাদের ওপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন। তবে স্ট্রিমের অনুসন্ধানে এই দাবির সঙ্গে প্রকৃত ঘটনার মিল পাওয়া যায়নি।
১৩ আগস্ট ২০২৬
ফেসবুকে শেখ হাসিনার একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, এটি গত ৫ আগস্ট তার লাইভে কথা বলার আগের মুহূর্তের দৃশ্য। ভিডিওটিতে শেখ হাসিনাকে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা যায়।
১৩ আগস্ট ২০২৬
ফেসবুকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, বাংলাদেশের একটি মাদ্রাসায় শিক্ষার্থীদের ডামি বা নকল AK-47 দিয়ে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভিডিওটিতে একটি কক্ষে এক ব্যক্তিকে রাইফেলের মতো দেখতে একটি বস্তু হাতে সেটির বিভিন্ন অংশ দেখাতে দেখা যায়।
১২ আগস্ট ২০২৬