স্ট্রিম প্রতিবেদক

সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়েছে, এক ট্রাকচালক চাঁদা না দেওয়ায় বিএনপির চাঁদাবাজরা গাড়িতে আগুন দিয়েছে। ভিডিওতে দেখা যায়, একটি হলুদ কাভার্ডভ্যান সড়কের ওপর জ্বলছে।
এ ধরনের আরও পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে।
তবে, স্ট্রিমের যাচাইয়ে দেখা গেছে, দাবিটি সঠিক নয়। ভিডিওটি চাঁদা না দেওয়ার ঘটনায় আগুন দেওয়ার নয়। এটি যশোরে সড়ক দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ ও কাভার্ডভ্যানে অগ্নিসংযোগের ঘটনার দৃশ্য।
যাচাইয়ের শুরুতে ভিডিওটির দৃশ্যগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, সড়কের ওপর আগুনে জ্বলছে একটি হলুদ কাভার্ডভ্যান। গাড়িটির সামনে থাকা নম্বরপ্লেটে ‘১৮০৩২৩’ নম্বরটি দেখা যায়।
পরে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর ২৩ মে প্রকাশিত ভিডিও প্রতিবেদনেও একই নম্বরের কাভার্ডভ্যান জ্বলতে দেখা যায়। ওই প্রতিবেদনের ক্যাপশনে ঘটনাটি যশোরে সড়ক দুর্ঘটনার পর অবরোধ ও কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।
ঢাকা ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, ২৩ মে দুপুরে যশোর-খুলনা মহাসড়কের চাউলিয়া তেল পাম্পের সামনে কাভার্ডভ্যানের চাপায় ইজিবাইক ও ভ্যানের চালকসহ চারজন নিহত হন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করেন এবং কাভার্ডভ্যানটিতে আগুন ধরিয়ে দেন। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
দেশ রূপান্তরের প্রতিবেদনেও একই তথ্য পাওয়া যায়। সেখানে দুর্ঘটনার পর জনতার সড়ক অবরোধ, কাভার্ডভ্যানে আগুন এবং পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

.png)

তবে স্ট্রিমকে সংশ্লিষ্ট দুই পুলিশ কর্মকর্তা জানান, লোডশেডিংয়ের কারণে ওই দুই যুবক রেললাইনে ঘুমিয়েছিলেন—এমন তথ্য তাঁরা কোনো গণমাধ্যমকে দেননি।
১৩ আগস্ট ২০২৬
পোস্টগুলোর ক্যাপশনে বলা হয়, চাঁদার দাবিতে ঢাকা আইনজীবী সমিতি ভবনের কর্মকর্তাদের ওপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন। তবে স্ট্রিমের অনুসন্ধানে এই দাবির সঙ্গে প্রকৃত ঘটনার মিল পাওয়া যায়নি।
১৩ আগস্ট ২০২৬
ফেসবুকে শেখ হাসিনার একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, এটি গত ৫ আগস্ট তার লাইভে কথা বলার আগের মুহূর্তের দৃশ্য। ভিডিওটিতে শেখ হাসিনাকে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা যায়।
১৩ আগস্ট ২০২৬
ফেসবুকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, বাংলাদেশের একটি মাদ্রাসায় শিক্ষার্থীদের ডামি বা নকল AK-47 দিয়ে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভিডিওটিতে একটি কক্ষে এক ব্যক্তিকে রাইফেলের মতো দেখতে একটি বস্তু হাতে সেটির বিভিন্ন অংশ দেখাতে দেখা যায়।
১২ আগস্ট ২০২৬