স্ট্রিম প্রতিবেদক

সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়েছে, কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা ওমর ফারুককে এস্কেভেটরে (স্থানীয়ভাবে ‘ভেকু’ নামে পরিচিত) ঝুলিয়ে পেটাচ্ছে বিএনপির সন্ত্রাসীরা। ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তিকে ভেকুর বাকেটের অংশে উল্টো করে বেঁধে মারধর করা হচ্ছে।
এ ধরনের পোস্ট দেখুন এখানে, এখানে।
তবে স্ট্রিমের যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি বাংলাদেশের কুষ্টিয়ার নয়। প্রকৃতপক্ষে, এটি ভারতের রাজস্থান রাজ্যের বেওয়ার জেলায় এক ব্যক্তিকে ভেকুর বাকেটের সঙ্গে উল্টো করে ঝুলিয়ে মারধরের ঘটনার ভিডিও।
ফ্রি প্রেস জার্নালের ২৫ মে ২০২৫ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি রাজস্থানের বেওয়ার জেলার রায়পুর থানা এলাকার। প্রতিবেদনে প্রকাশিত ভিডিও ক্লিপের ছবির সঙ্গে ফেসবুকে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী, ভিডিওটি সামনে আসার পর পুলিশ তেজপাল সিং উদাওয়াত নামে এক অভিযুক্তকে আটক করে।
একই ঘটনা নিয়ে এবিপি লাইভের প্রতিবেদনেও রাজস্থানের বেওয়ার জেলায় এক ব্যক্তিকে ভেকুতে উল্টো করে ঝুলিয়ে মারধরের কথা বলা হয়। ২৪ মে ২০২৫ প্রকাশিত প্রতিবেদনটির ভিডিও ক্লিপের ছবির সঙ্গে আলোচিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।
এর আগেও একই ভিডিও ভিন্ন দাবিতে ছড়ানোর নজির পাওয়া যায়। গত বছরও ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রচার হলে সেটি নিয়ে ফ্যাক্টচেক প্রকাশিত হয়েছিল। (১,২)
অর্থাৎ, ভিডিওটি কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাকে বিএনপির সন্ত্রাসীদের নির্যাতনের নয়। ভারতের রাজস্থানের একটি নির্যাতনের ভিডিওকে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার দাবিতে প্রচার করা হয়েছে।

.png)

তবে স্ট্রিমকে সংশ্লিষ্ট দুই পুলিশ কর্মকর্তা জানান, লোডশেডিংয়ের কারণে ওই দুই যুবক রেললাইনে ঘুমিয়েছিলেন—এমন তথ্য তাঁরা কোনো গণমাধ্যমকে দেননি।
১৩ আগস্ট ২০২৬
পোস্টগুলোর ক্যাপশনে বলা হয়, চাঁদার দাবিতে ঢাকা আইনজীবী সমিতি ভবনের কর্মকর্তাদের ওপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন। তবে স্ট্রিমের অনুসন্ধানে এই দাবির সঙ্গে প্রকৃত ঘটনার মিল পাওয়া যায়নি।
১৩ আগস্ট ২০২৬
ফেসবুকে শেখ হাসিনার একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, এটি গত ৫ আগস্ট তার লাইভে কথা বলার আগের মুহূর্তের দৃশ্য। ভিডিওটিতে শেখ হাসিনাকে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা যায়।
১৩ আগস্ট ২০২৬
ফেসবুকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, বাংলাদেশের একটি মাদ্রাসায় শিক্ষার্থীদের ডামি বা নকল AK-47 দিয়ে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভিডিওটিতে একটি কক্ষে এক ব্যক্তিকে রাইফেলের মতো দেখতে একটি বস্তু হাতে সেটির বিভিন্ন অংশ দেখাতে দেখা যায়।
১২ আগস্ট ২০২৬