স্ট্রিম প্রতিবেদক

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে আয়োজিত 'ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট'-এ ডা. জুবাইদা রহমান যোগ দিয়েছিলেন, এমন খবর একাধিক বাংলাদেশি গণমাধ্যমে প্রকাশ হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ডা. জুবাইদা রহমান ও মেলানিয়া ট্রাম্প হোয়াইট হাউসের মতো দেখতে একটি কক্ষে দাঁড়িয়ে করমর্দন করছেন। স্ট্রিমের যাচাই করে দেখেছে, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে বানানো।
এ ধরনের পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
আলোচিত ছবিটি খুঁটিয়ে দেখলে একাধিক অসঙ্গতি চোখে পড়ে। ছবিতে ডা. জুবাইদা রহমানের মুখ পুরোপুরি স্বাভাবিক বা বাস্তবসম্মত মনে হয় না। আবার দুজনের করমর্দনের ভঙ্গিও কিছুটা অস্বাভাবিক দেখায়। সবচেয়ে স্পষ্ট অসঙ্গতি করমর্দনের অংশে। দুজনের হাতের আঙুলগুলোর গঠন অস্বাভাবিক।

ফেসবুকে ছড়িয়ে পড়া এই নির্দিষ্ট করমর্দনের ছবিটি হোয়াইট হাউসের অফিশিয়াল বিবৃতি, ভিডিও বা আন্তর্জাতিক সংবাদ কাভারেজে পাওয়া যায়নি। এ ছাড়া, ২৫ মার্চ বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে ওই সামিটে ডা. জুবাইদা রহমানের বক্তব্যসংক্রান্ত একটি পোস্ট পাওয়া যায়। সেখানে প্রকাশিত কয়েকটি ছবির সঙ্গে আলোচিত ছবিটির পোশাক ও উপস্থাপনায়ও অমিল রয়েছে। অর্থাৎ, সামিটে তার উপস্থিতি নিয়ে প্রচারিত তথ্যের সঙ্গে এই নির্দিষ্ট ছবির মিল পাওয়া যায় না।
পরে ছবিটির সত্যতা যাচাইয়ে গুগলের এআই শনাক্তকরণ টুল ‘সিন্থআইডি’র বিশ্লেষণেও এআই ব্যবহারের ইঙ্গিত মিলেছে। সিন্থআইডির ডিজিটাল ওয়াটারমার্ক বিশ্লেষণ অনুযায়ী, ছবিটির বেশির ভাগ অংশ বা পুরো ছবিই গুগল এআই ব্যবহার করে সম্পাদিত।

.png)

শিক্ষাব্যবস্থার সংস্কার, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহি এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে ‘ককরোচ জনতা পার্টি’। গত ২০ জুলাই দিল্লিতে সংসদ অভিমুখী পদযাত্রায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়।
২৩ জুলাই ২০২৬
ফেসবুক পেজ ‘Global Times Live’ সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘নিজেদের গরু মহিষ নিয়ে দিল্লির পথে কৃষকরা।’ ভিডিওতে সড়কজুড়ে বিপুলসংখ্যক গরু এবং কিছু মানুষকে হাঁটতে দেখা যায়। ভিডিওটির ৬ সেকেন্ডে বাঁ পাশে ‘সোর্স–Kunal (এক্স)’ লেখা দেখা যায়।
২২ জুলাই ২০২৬
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে একই ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে।ভিডিওগুলোর বিভিন্ন অংশ সামনে আসার সঙ্গে সঙ্গে ঘটনাটি ঘিরে ব্যাখ্যাও কয়েক দফায় বদলেছে।
২১ জুলাই ২০২৬
ভিডিওতে ট্রাম্পকে বলতে শোনা যায়, শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন। তাঁর প্রতি ট্রাম্পের পূর্ণ সমর্থন থাকবে।
১৭ জুলাই ২০২৬