স্ট্রিম প্রতিবেদক

ফেসবুকে বিএনপির প্যাডে আসা প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হচ্ছে, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
তবে যাচাইয়ে দেখা গেছে, দাবিটি সঠিক নয়। প্রচারিত প্রেস বিজ্ঞপ্তি বিএনপির নয়। প্রকৃতপক্ষে, এটি বানোয়াট একটি প্রেস বিজ্ঞপ্তি, যা নিয়ে পরে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে সতর্ক বার্তা দেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিটি পর্যবেক্ষণে দেখা যায়, এতে ২০ এপ্রিল ২০২৬ তারিখ ব্যবহার করা হয়েছে এবং ফজলুর রহমানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ ও আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে স্থায়ী বহিষ্কারের কথা বলা হয়েছে। তবে নথিটির সঙ্গে বিএনপির যেকোনো অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তি যাচাই করে দেখলে উপস্থাপনাগত অসামঞ্জস্য স্পষ্ট। মূল লেখার ফন্ট সাইজ, লাইনের ফাঁক, টেক্সটের বিন্যাস ও সামগ্রিক লে-আউট বিএনপির প্রকাশিত অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তিগুলোর সঙ্গে পুরোপুরি মেলে না।

এ বিষয়ে অনুসন্ধানে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্ট পাওয়া যায়। সেখানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নামে বলা হয়, ২০ এপ্রিল ২০২৬ তারিখে ফেসবুকে যে প্রেস বিজ্ঞপ্তিটি পোস্ট করা হয়েছে, সেটি ‘সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত’। পোস্টে আরও বলা হয়, উল্লিখিত প্রেস বিজ্ঞপ্তিটি বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি এবং এটি নিয়ে নেতাকর্মীসহ সর্বসাধারণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়।
বিএনপির ওই পোস্টে ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির ছবিও আলাদাভাবে দেখানো হয়েছে। সেখানে স্পষ্টভাবে ক্রসচিহ্ন দিয়ে সেটিকে চিহ্নিত করা হয়। অর্থাৎ, দলটির অফিসিয়াল প্ল্যাটফর্ম থেকেই আলোচিত প্রেস বিজ্ঞপ্তিটিকে প্রত্যাখ্যান করা হয়েছে।
সুতরাং, অ্যাডভোকেট ফজলুর রহমানকে বিএনপি থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে ছড়ানো প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া। এটি বিএনপির অফিসিয়াল দপ্তর থেকে প্রকাশিত নয়।

.png)

তবে স্ট্রিমকে সংশ্লিষ্ট দুই পুলিশ কর্মকর্তা জানান, লোডশেডিংয়ের কারণে ওই দুই যুবক রেললাইনে ঘুমিয়েছিলেন—এমন তথ্য তাঁরা কোনো গণমাধ্যমকে দেননি।
১৩ আগস্ট ২০২৬
পোস্টগুলোর ক্যাপশনে বলা হয়, চাঁদার দাবিতে ঢাকা আইনজীবী সমিতি ভবনের কর্মকর্তাদের ওপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন। তবে স্ট্রিমের অনুসন্ধানে এই দাবির সঙ্গে প্রকৃত ঘটনার মিল পাওয়া যায়নি।
১৩ আগস্ট ২০২৬
ফেসবুকে শেখ হাসিনার একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, এটি গত ৫ আগস্ট তার লাইভে কথা বলার আগের মুহূর্তের দৃশ্য। ভিডিওটিতে শেখ হাসিনাকে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা যায়।
১৩ আগস্ট ২০২৬
ফেসবুকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, বাংলাদেশের একটি মাদ্রাসায় শিক্ষার্থীদের ডামি বা নকল AK-47 দিয়ে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভিডিওটিতে একটি কক্ষে এক ব্যক্তিকে রাইফেলের মতো দেখতে একটি বস্তু হাতে সেটির বিভিন্ন অংশ দেখাতে দেখা যায়।
১২ আগস্ট ২০২৬