স্ট্রিম প্রতিবেদক

সামাজিকমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করে একটি ফটোকার্ড ছড়ানো হয়েছে। সেখানে দাবি করা হচ্ছে, তিনি বলেছেন, ‘আপনি তেল চাচ্ছেন, টিকা চাচ্ছেন, এট দ্যা সেইম টাইম আপনি বিদ্যুৎ চাচ্ছেন। এটা কোনো গভমেন্টের পক্ষেই দেওয়া সম্ভব না।’ তবে যাচাইয়ে দেখা যায়, এই দাবি সঠিক নয় এবং ফটোকার্ডটি ভুয়া।
এ ধরনের পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে।
এই বিষয়টি নিয়ে ফেসবুকে অনেককে মন্তব্য করতে দেখা যায়। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘সিনেমা দেখছেন কী দিয়ে, সোলার দিয়ে? সিনেমা হলে বিদ্যুৎ থাকলে মানুষের ঘরে কেন থাকবে না।’ আরেকজন লিখেছেন, ‘তাহলে শেখ হাসিনা কীভাবে কোভিড-১৯ এ তেল, বিদ্যুৎ ও করোনার টিকাদান দিছিলো।’
আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করলে প্রথমেই চোখে পড়ে, এতে বক্তব্যের কোনো উৎস উল্লেখ নেই। নেই বক্তব্যটি কোথায়, কবে বা কোন অনুষ্ঠানে দেওয়া হয়েছিল, সে সম্পর্কিত কোনো তথ্যও। সাধারণত গুরুত্বপূর্ণ রাজনৈতিক মন্তব্য সংবাদ প্রতিবেদন, ভিডিও ক্লিপ, সংবাদ সম্মেলন, সাক্ষাৎকার বা দলীয় প্রচারমাধ্যমে খুঁজে পাওয়া যায়।
একাধিক গণমাধ্যমে অনুসন্ধান করেও এই কথার সমর্থনে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। এ ছাড়া বিএনপি বা প্রধানমন্ত্রী তারেক রহমানের অফিসিয়াল প্ল্যাটফর্মেও এমন বক্তব্যের প্রমাণ মেলেনি।
তবে কীওয়ার্ড ধরে অনুসন্ধান করলে তারেক রহমানের একটি পুরোনো বক্তব্যের ভিডিও পাওয়া যায়, যার সঙ্গে ভাইরাল দাবিটির আংশিক মিল রয়েছে। সাক্ষাৎকারটির ১৮ মিনিট থেকে তার বক্তব্যের সঙ্গে প্রচারিত ফটোকার্ডের দাবিকৃত বক্তব্যের আংশিক মিল পাওয়া যায়।
দীর্ঘ ওই সাক্ষাৎকারটিতে তিনি মূলত দেশের বিদ্যুৎ সংকট, জ্বালানি ব্যয়, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং সন্ধ্যার পর বিদ্যুতের বাড়তি চাহিদা নিয়ে কথা বলেন। আলোচনার এক পর্যায়ে তিনি ব্যাখ্যা করেন, সন্ধ্যার পর একই সময়ে বাসাবাড়ি ও শপিংমলে বিদ্যুতের চাহিদা বেড়ে যায়। দিনে যেখানে কম গ্রাহকের কারণে দোকানে একটি এসি চলে বা অর্ধেক বাতি জ্বলে, সন্ধ্যার পর গ্রাহক বাড়লে একসঙ্গে দুই বা তিনটি এসি চালানো হয়, সব আলো জ্বালানো হয়। এই প্রেক্ষাপটে তিনি বলেন, একই সময়ে ‘কোনো গভমেন্টের পক্ষেই সম্ভব না’।
অর্থাৎ, তার বক্তব্য ছিল বিদ্যুতের ব্যবহার প্যাটার্ন, লোড ম্যানেজমেন্ট এবং অবকাঠামোগত সক্ষমতা নিয়ে। সেখানে ‘তেল’ ও ‘টিকা’ চাওয়ার প্রসঙ্গ ছিল না। ফলে আলোচিত ফটোকার্ডে তার পুরোনো বক্তব্যকে ভিন্ন অর্থে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে।
সুতরাং ‘আপনি তেল চাচ্ছেন, টিকা চাচ্ছেন, এট দ্যা সেইম টাইম আপনি বিদ্যুৎ চাচ্ছেন। এটা কোনো গভমেন্টের পক্ষেই দেওয়া সম্ভব না’ শীর্ষক তারেক রহমানের নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া এবং এ বক্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমান দেননি।

.png)

তবে স্ট্রিমকে সংশ্লিষ্ট দুই পুলিশ কর্মকর্তা জানান, লোডশেডিংয়ের কারণে ওই দুই যুবক রেললাইনে ঘুমিয়েছিলেন—এমন তথ্য তাঁরা কোনো গণমাধ্যমকে দেননি।
১৩ আগস্ট ২০২৬
পোস্টগুলোর ক্যাপশনে বলা হয়, চাঁদার দাবিতে ঢাকা আইনজীবী সমিতি ভবনের কর্মকর্তাদের ওপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন। তবে স্ট্রিমের অনুসন্ধানে এই দাবির সঙ্গে প্রকৃত ঘটনার মিল পাওয়া যায়নি।
১৩ আগস্ট ২০২৬
ফেসবুকে শেখ হাসিনার একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, এটি গত ৫ আগস্ট তার লাইভে কথা বলার আগের মুহূর্তের দৃশ্য। ভিডিওটিতে শেখ হাসিনাকে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা যায়।
১৩ আগস্ট ২০২৬
ফেসবুকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, বাংলাদেশের একটি মাদ্রাসায় শিক্ষার্থীদের ডামি বা নকল AK-47 দিয়ে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভিডিওটিতে একটি কক্ষে এক ব্যক্তিকে রাইফেলের মতো দেখতে একটি বস্তু হাতে সেটির বিভিন্ন অংশ দেখাতে দেখা যায়।
১২ আগস্ট ২০২৬