স্ট্রিম প্রতিবেদক

সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, সরু গলিপথে বোরকা পরা এক নারীকে টুপি-পাঞ্জাবি পরা এক ব্যক্তি যৌন হয়রানি করে পালিয়ে যাচ্ছেন। ওই ভিডিওর ওপর লেখা, ‘আজ ঢাকা আমার বাসার সামনে আমার সাথে এমন হয়েছে উনাকে ধরে পুলিশে দিবেন ধরতে পারলে।’
তবে স্ট্রিমের যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি ঢাকার নয়। ওই পোস্টে ঘটনার স্বপক্ষে কোনো নির্ভরযোগ্য বাংলাদেশি সূত্র, থানার তথ্য, সংবাদ প্রতিবেদন বা স্থানীয় প্রমাণ দেওয়া হয়নি। এই ঘটনা মূলত ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদের মুঘলপুরা এলাকার।
ভিডিওর কি-ফ্রেম ধরে অনুসন্ধানে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এবং নিউজ১৮-এ একই ঘটনার প্রতিবেদন (১,২) পাওয়া গেছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর প্রদেশের মোরাদাবাদের মুঘলপুরা এলাকায় বোরকা পরা এক নারীকে যৌন হয়রানির অভিযোগে ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে গ্রেপ্তার করা হয়।’
নিউজ১৮-এর প্রতিবেদনেও বলা হয়েছে, ঘটনাটি মোরাদাবাদের মুঘলপুরা থানা এলাকার। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত নওশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অর্থাৎ, ঢাকার ঘটনা দাবি করে প্রচারিত এই ভিডিও আসলে ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদের ঘটনার ভিডিও। ভিডিওর ঘটনা সত্য হলেও স্থান বদলে বাংলাদেশে ঘটেছে বলে প্রচার করা হয়েছে।

.png)

শিক্ষাব্যবস্থার সংস্কার, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহি এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে ‘ককরোচ জনতা পার্টি’। গত ২০ জুলাই দিল্লিতে সংসদ অভিমুখী পদযাত্রায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়।
২৩ জুলাই ২০২৬
ফেসবুক পেজ ‘Global Times Live’ সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘নিজেদের গরু মহিষ নিয়ে দিল্লির পথে কৃষকরা।’ ভিডিওতে সড়কজুড়ে বিপুলসংখ্যক গরু এবং কিছু মানুষকে হাঁটতে দেখা যায়। ভিডিওটির ৬ সেকেন্ডে বাঁ পাশে ‘সোর্স–Kunal (এক্স)’ লেখা দেখা যায়।
২২ জুলাই ২০২৬
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে একই ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে।ভিডিওগুলোর বিভিন্ন অংশ সামনে আসার সঙ্গে সঙ্গে ঘটনাটি ঘিরে ব্যাখ্যাও কয়েক দফায় বদলেছে।
২১ জুলাই ২০২৬
ভিডিওতে ট্রাম্পকে বলতে শোনা যায়, শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন। তাঁর প্রতি ট্রাম্পের পূর্ণ সমর্থন থাকবে।
১৭ জুলাই ২০২৬