আর্জেন্টিনা সমর্থকদের হামলার দাবিতে ছড়ানো ছবিটি এআই দিয়ে তৈরি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ২০: ৫১
স্ট্রিম গ্রাফিক

সম্প্রতি ফেসবুকে একটি ছবি ছড়িয়েছে। এতে দাবি করা হয়েছে, আর্জেন্টিনার পতাকা নিয়ে রাস্তায় মিছিল করায় সেনাবাহিনীর হামলায় ১০ জন আহত হয়েছেন।

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘আর্জেন্টিনার পতাকা নিয়ে রাস্তায় মিছিল করার কারণে সেনাবাহিনী হালকা দোলাই ১০ জন আহত আর্জেন্টিনার সাপোর্টার ভাই ব্রাদার কি রাগ করলা।’

স্ট্রিমের যাচাইয়ে দেখা গেছে, ছবিটি বাস্তব ঘটনার নয়। ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। ছবির ভিত্তিতে সেনাবাহিনীর হামলায় আর্জেন্টিনা সমর্থকদের আহত হওয়ার দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যও নেই।

এ ধরনের পোস্ট দেখুন এখানে, এখানে

ছবিটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, ভেজা সড়কে কয়েকজন আর্জেন্টিনা সমর্থককে দৌড়াতে দেখা যাচ্ছে। সড়কের এক পাশে সামরিক পোশাক পরা কয়েকজন ব্যক্তিও দেখা যায়।

ছবিতে থাকা কয়েকজন মানুষের মুখ, হাত ও পায়ের গঠন অস্পষ্ট। কিছু মানুষের শরীরের ভঙ্গি অস্বাভাবিক। ভেজা সড়কে মানুষ, পতাকা ও যানবাহনের প্রতিফলনও স্বাভাবিক নয়।

হাইভ মডারেশনর ফলাফল

হাইভ মডারেশনের এআই-জেনারেটেড কনটেন্ট ডিটেকশন টুলে ছবিটি পরীক্ষা করা হয়। এর ফলাফলে দেখা যায়, টুলটি ছবিটিকে ৮৩ শতাংশ সম্ভাবনায় এআই-জেনারেটেড হিসেবে শনাক্ত করেছে।

ফেরিফাই এআই বিশ্লেষণ

ভেরিফাই এআই বিশ্লেষণেও ছবিটির কিছু অংশ গুগল এআই টুলস দিয়ে তৈরি বা সম্পাদিত হওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। ওই বিশ্লেষণে মানুষের বিকৃত গঠন, ভেজা রাস্তার অস্বাভাবিক প্রতিফলন এবং যানবাহন ও মানুষের মিশে যাওয়া টেক্সচারের কথাও উল্লেখ করা হয়েছে।

অর্থাৎ, পোস্টের দাবি সঠিক নয়। ব্যবহৃত ছবিটি এআই দিয়ে তৈরি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত