স্ট্রিম প্রতিবেদক

সম্প্রতি ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের ছবিযুক্ত একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটিতে দাবি করা হচ্ছে, ওসমান হাদির কবরস্থানে অনির্দিষ্টকালের জন্য প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে আরও বলা হচ্ছে, তার কবর সরানোর পরিকল্পনাও চলছে। তবে স্ট্রিমের যাচাইয়ে দেখা গেছে, ওসমান হাদির কবর সরানো কিংবা সেখানে অনির্দিষ্টকালের জন্য প্রবেশ নিষিদ্ধের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এমন কোনো মন্তব্য করেননি।
গণমাধ্যম সূত্রেও এ ধরনের কোনো নির্দেশনার সত্যতা পাওয়া যায়নি।
এ ধরনের পোস্ট দেখুন এখানে, এখানে, এবং এখানে।
ফটোকার্ডটি ফেসবুকে শাহাদাত হোসাইন নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। পোস্টটিতে প্রায় ৩৩ হাজার ৮০০টি প্রতিক্রিয়া, ২ হাজার ২০০টি মন্তব্য এবং ৯০৮টি শেয়ার রয়েছে।

প্রচারিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে পাওয়া যায়, একই ছবি ১২ এপ্রিল দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ভিন্ন শিরোনামের একটি সংবাদ প্রকাশ করেছিল। প্রতিবেদনের শিরোনাম ছিল, ‘আমিও গুমের শিকার ছিলাম, গুম প্রতিরোধে উন্নত আইন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী’। ওই প্রতিবেদনে তিনি গুম, মানবাধিকার ও সুপ্রিম কোর্ট সচিবালয়-সংক্রান্ত অধ্যাদেশ নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে আরও জনবান্ধব ও উন্নত আইন প্রণয়নের কথা বলেন। তবে সেখানে ওসমান হাদির কবর সরানো বা কবরস্থানে প্রবেশ নিষিদ্ধের বিষয়ে কিছু বলা হয়নি।
সম্পর্কিত কীওয়ার্ড দিয়ে খোঁজ করেও এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের এমন কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ ছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. রফিকুল ইসলাম স্ট্রিমকে বলেন, সামাজিক মাধ্যমে ছড়ানো তথ্যটি ভুল। সংশ্লিষ্ট বিষয়ে এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

.png)

শিক্ষাব্যবস্থার সংস্কার, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহি এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে ‘ককরোচ জনতা পার্টি’। গত ২০ জুলাই দিল্লিতে সংসদ অভিমুখী পদযাত্রায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়।
২৩ জুলাই ২০২৬
ফেসবুক পেজ ‘Global Times Live’ সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘নিজেদের গরু মহিষ নিয়ে দিল্লির পথে কৃষকরা।’ ভিডিওতে সড়কজুড়ে বিপুলসংখ্যক গরু এবং কিছু মানুষকে হাঁটতে দেখা যায়। ভিডিওটির ৬ সেকেন্ডে বাঁ পাশে ‘সোর্স–Kunal (এক্স)’ লেখা দেখা যায়।
২২ জুলাই ২০২৬
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে একই ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে।ভিডিওগুলোর বিভিন্ন অংশ সামনে আসার সঙ্গে সঙ্গে ঘটনাটি ঘিরে ব্যাখ্যাও কয়েক দফায় বদলেছে।
২১ জুলাই ২০২৬
ভিডিওতে ট্রাম্পকে বলতে শোনা যায়, শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন। তাঁর প্রতি ট্রাম্পের পূর্ণ সমর্থন থাকবে।
১৭ জুলাই ২০২৬