শুভ্র সরকার

বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়ছে খুব
যেন অসংখ্য শব্দের ভেতর
এ-জীবন হঠাৎ ফড়িং হতে চাইলো
নিজেকে ভাঙতে কতকিছুর কাছেই তো যাওয়া যায়—
বৃষ্টি তো পাখির ডাকের মতো
প্রিয় হতে পারে আজ
তুমি আকাশ পানে চেয়ে দেখ
কত কল্পনা হারিয়ে যায় এক কল্পনার ছায়ায়
দূরতম রয় রাজত্ব আমার
চিরচেনা সেই মাঠে—
একটা সাদা রঙের গাভী
নিথর-নীরব যেন প্রাচীন সাফার সভ্যতায়
গাভীটা নীল রঙের হইতে পারতো
দুনিয়াতে নীল রঙের গাভী কেন দেখা যায় না
পুদিনা পাতার ঘ্রাণে
পরাণ শুয়ে আছে
বাতাস ধরে রেখেছে সিথান
আমার হাতে একটাই সিগারেট
বহুদিনের পরিচিত মনে হইলো হায়!
ঘর হয়ে আছে বেদনার
কাকে বলি এ কথা
বলবার বন্ধন খুলে বসেছিলাম যার জন্যে
সে-তো মরাজোছনার ছায়া মাড়িয়ে
কবেই হয়ে গেছে অর্বাচীন
তবে এই বিভ্রম ছুঁয়ে গেছে আমাকে
পতনের আগে—
ঘরভর্তি কত কত মাকড়সা
চিরশুষ্ক সংসার
তারা শিখিয়ে গেছে আমাকে
ঘরভাঙার পর ঘর তৈরি করা
এক বিরামহীন আশার মতো

বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়ছে খুব
যেন অসংখ্য শব্দের ভেতর
এ-জীবন হঠাৎ ফড়িং হতে চাইলো
নিজেকে ভাঙতে কতকিছুর কাছেই তো যাওয়া যায়—
বৃষ্টি তো পাখির ডাকের মতো
প্রিয় হতে পারে আজ
তুমি আকাশ পানে চেয়ে দেখ
কত কল্পনা হারিয়ে যায় এক কল্পনার ছায়ায়
দূরতম রয় রাজত্ব আমার
চিরচেনা সেই মাঠে—
একটা সাদা রঙের গাভী
নিথর-নীরব যেন প্রাচীন সাফার সভ্যতায়
গাভীটা নীল রঙের হইতে পারতো
দুনিয়াতে নীল রঙের গাভী কেন দেখা যায় না
পুদিনা পাতার ঘ্রাণে
পরাণ শুয়ে আছে
বাতাস ধরে রেখেছে সিথান
আমার হাতে একটাই সিগারেট
বহুদিনের পরিচিত মনে হইলো হায়!
ঘর হয়ে আছে বেদনার
কাকে বলি এ কথা
বলবার বন্ধন খুলে বসেছিলাম যার জন্যে
সে-তো মরাজোছনার ছায়া মাড়িয়ে
কবেই হয়ে গেছে অর্বাচীন
তবে এই বিভ্রম ছুঁয়ে গেছে আমাকে
পতনের আগে—
ঘরভর্তি কত কত মাকড়সা
চিরশুষ্ক সংসার
তারা শিখিয়ে গেছে আমাকে
ঘরভাঙার পর ঘর তৈরি করা
এক বিরামহীন আশার মতো
.png)

ইন্টারনেটের হাজারো নেতিবাচকতার ভিড়ে প্রাণীদের ‘কিউট’ ভিডিও ছিল এক চিলতে স্বস্তি। কিন্তু এআই-এর যুগে সেই নির্ভেজাল বিশ্বাসে এখন ফাটল ধরেছে। কোনো ভিডিও দেখে হাসার বদলে আমাদের মনে আগে প্রশ্ন জাগছে, এটি কি আসল নাকি এআই দিয়ে তৈরি? অবিশ্বাসের এই ডিজিটাল চোরাবালিতে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, আমাদের ছোট ছোট আনন্দ
১৪ ঘণ্টা আগে
সমকালীন বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক জগতে এক অসাধারণ ব্যক্তিত্ব আবদুল্লাহ আবু সায়ীদ। জনপ্রিয়তা ও মননশীলতার মেলবন্ধনের দুর্লভ উদাহরণ তিনি। সৃজনশীল ব্যক্তিত্বের পাশাপাশি তিনি একজন কর্মবীর। আজ তিনি সাতাশি বছর পূর্ণ করলেন।
১৫ ঘণ্টা আগে
এইতো কিছুদিন আগে কথা। অফিস থেকে বেরিয়ে বিশেষ একটি কাজে শাহবাগের উদ্দেশ্যে রিকশায় উঠেছিলাম। বিকেলের ব্যস্ত ঢাকার চিরচেনা যানজটে রিকশাটি একসময় থেমে গেল। চারপাশে শুধু হর্নের শব্দ, মানুষের কোলাহল আর অসংখ্য গাড়ির সারি। ঠিক সেই মুহূর্তেই কানে ভেসে এলো এক পরিচিত সুর ‘আলো আমার আলো ওগো, আলো ভুবনভরা’…!
১৭ ঘণ্টা আগে
প্রাক-আধুনিক যুগের আদর্শবাদী তারুণ্য থেকে শুরু করে আধুনিক যুগের টেক-স্যাভি ‘জেন জি’ প্রজন্ম—প্রতিটি যুগের তারুণ্যের রক্তস্রোত প্রমাণ করেছে যে বন্দুকের নল বা রাষ্ট্রীয় নিপীড়ন দিয়ে মানুষের মুক্তির স্পৃহাকে চিরতরে বন্দি করা যায় না। আর এই প্রতিটি রক্তঝরা লড়াইয়ে নারীর সক্রিয়, সমান্তরাল, আপসহীন ও বীরত্বপূ
১৭ ঘণ্টা আগে