এআই প্রোগ্রাম কখনোই চিকিৎসকের বিকল্প নয়। এগুলো দিয়ে কোনো রোগ নির্ণয় করা উচিত নয়। বরং এসব চ্যাটবট জটিল পরীক্ষার ফলাফল সহজভাবে ব্যাখ্যা করা, ডাক্তারের কাছে যাওয়ার আগে সম্ভাব্য প্রশ্ন তৈরি করা বা মেডিকেল ডেটায় থাকা স্বাস্থ্য প্রবণতা বিশ্লেষণের মতো কাজে সহায়তা করতে পারে।
অনন্ত রায়হান

বর্তমান সময়ে শরীর একটু খারাপ লাগলে বা হাতে নতুন কোনো মেডিকেল রিপোর্ট এলে অনেকেই ইন্টারনেটে তার ব্যাখ্যা খোঁজেন। গত কয়েক বছরে গুগল সার্চের পাশাপাশি মানুষ চ্যাটজিপিটি বা ক্লড-এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট থেকেও স্বাস্থ্যসংক্রান্ত তথ্য জানতে শুরু করেছে।
এই প্রবণতার সুযোগে প্রযুক্তি কোম্পানিগুলোও নতুন নতুন সেবা চালু করছে। চলতি বছরের জানুয়ারিতে ওপেনএআই ‘চ্যাটজিপিটি হেলথ’ নামে একটি নতুন সংস্করণ চালু করেছে। কোম্পানিটির দাবি, এই সিস্টেম ব্যবহারকারীর মেডিকেল রেকর্ড, ওয়েলনেস অ্যাপ এবং বিভিন্ন ওয়্যারেবল ডিভাইসের তথ্য বিশ্লেষণ করে স্বাস্থ্যসংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে পারে। বর্তমানে এই সেবাটি চালুর জন্য অপেক্ষমাণ তালিকায় রয়েছে।
চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী এআই কোম্পানি অ্যানথ্রপিকও তাদের ক্লড চ্যাটবটের কিছু ব্যবহারকারীর জন্য একই ধরনের সুবিধা দিচ্ছে।
তবে উভয় কোম্পানিই বলছে, এই ধরনের এআই প্রোগ্রাম কখনোই চিকিৎসকের বিকল্প নয়। এগুলো দিয়ে কোনো রোগ নির্ণয় করা উচিত নয়। বরং এসব চ্যাটবট জটিল পরীক্ষার ফলাফল সহজভাবে ব্যাখ্যা করা, ডাক্তারের কাছে যাওয়ার আগে সম্ভাব্য প্রশ্ন তৈরি করা বা মেডিকেল ডেটায় থাকা স্বাস্থ্য প্রবণতা বিশ্লেষণের মতো কাজে সহায়তা করতে পারে।
অনেক চিকিৎসক ও গবেষক মনে করেন, সাধারণ গুগল সার্চের তুলনায় এআই চ্যাটবট থেকে পাওয়া তথ্য অনেক বেশি সুনির্দিষ্ট হতে পারে। গুগল আপনাকে সাধারণ তথ্য দেবে যা সবার জন্য একই, কিন্তু চ্যাটবট আপনার বয়স, আগে থেকে কী কী ওষুধ খাচ্ছেন এবং আপনার মেডিকেল রিপোর্টের প্রেক্ষাপটে তথ্য ব্যাখ্যা করতে পারে।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি বিশেষজ্ঞ ডক্টর রবার্ট ওয়াচটার মনে করেন, আপনি যদি সচেতনভাবে এই প্রযুক্তি ব্যবহার করেন তবে এটি থেকে অনেক দরকারি তথ্য পাওয়া সম্ভব। এটি আপনার জন্য জটিল কোনো ল্যাব টেস্টের ফলাফল সহজ ভাষায় ব্যাখ্যা করতে পারে কিংবা পরবর্তী সময়ে ডাক্তারের কাছে গেলে আপনি ঠিক কী কী প্রশ্ন করবেন তার একটি তালিকাও তৈরি করে দিতে পারে।
বিশেষ করে অনেক ক্ষেত্রে মানুষ কোনো নির্ভরযোগ্য তথ্যই পায় না। সেই তুলনায় দায়িত্বশীলভাবে ব্যবহার করলে চ্যাটবট থেকে কিছু দরকারি তথ্য পাওয়া যেতে পারে।
চ্যাটবট ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে বড় সতর্কতা হলো এটি কোনোভাবেই পেশাদার চিকিৎসার বিকল্প নয়। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডিন ডক্টর লয়েড মাইনর স্পষ্টভাবে বলেছেন যে স্বাস্থ্যের বিষয়ে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে কখনোই শুধু এআই চ্যাটবটের ওপর নির্ভর করা উচিত নয়। বিশেষ করে যখন কোনো জরুরি পরিস্থিতি দেখা দেয়, যেমন তীব্র বুক ব্যথা, শ্বাসকষ্ট কিংবা প্রচণ্ড মাথাব্যথা—তখন চ্যাটবটের কাছে পরামর্শ না খুঁজে সরাসরি হাসপাতালে যাওয়া উচিত।
এ ছাড়া তথ্যের গোপনীয়তার বিষয়টিও এখানে খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন কোনো ডাক্তারকে আমাদের রিপোর্ট দেখাই, তখন তা আইনিভাবে সুরক্ষিত থাকে। কিন্তু চ্যাটবট কোম্পানির কাছে আপনার মেডিকেল রেকর্ড আপলোড করা মানে হলো সেটি একটি ব্যক্তিগত প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া, যেখানে প্রচলিত চিকিৎসা আইনের সুরক্ষা নাও থাকতে পারে।
যদিও কোম্পানিগুলো দাবি করে তারা আপনার তথ্য অন্য কাজে ব্যবহার করে না, তবুও সংবেদনশীল তথ্য শেয়ার করার আগে আমাদের দ্বিতীয়বার ভাবা প্রয়োজন।
এআই প্রযুক্তি নিয়ে স্বাধীন গবেষণা ও পরীক্ষার কাজ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এআই মাঝে মাঝে ভুল তথ্য বা কাল্পনিক তথ্যও দিতে পারে, যাকে বিজ্ঞানের ভাষায় ‘হ্যালুসিনেশন’ বলা হয়।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, এআই চ্যাটবটগুলো তাত্ত্বিক মেডিকেল পরীক্ষায় দারুণ ফলাফল করলেও বাস্তবে মানুষের সঙ্গে কথা বলার সময় অনেক ক্ষেত্রে ভুল করে বসে। অনেক সময় রোগীরা চ্যাটবটকে প্রয়োজনীয় সব তথ্য গুছিয়ে বলতে পারে না, ফলে চ্যাটবটও সঠিক ও ভুল তথ্যের একটি মিশ্রণ তৈরি করে দেয় যা সাধারণ মানুষের পক্ষে আলাদা করা কঠিন।
এই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার জন্য বিশেষজ্ঞরা একটি কৌশল বাতলে দিয়েছেন। কোনো গুরুত্বপূর্ণ তথ্যের সত্যতা যাচাই করতে আপনি একাধিক চ্যাটবট ব্যবহার করতে পারেন। যেমন একটি প্রশ্ন চ্যাটজিপিটি-কে করার পাশাপাশি গুগল জেমিনি-কেও করতে পারেন। যখন দেখবেন দুটি ভিন্ন এআই আপনাকে প্রায় একই ধরণের তথ্য দিচ্ছে, তখন সেই উত্তরের ওপর কিছুটা বেশি ভরসা করা যায়।
তবে মনে রাখবেন, চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সবশেষে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার কোনো বিকল্প নেই।
সিএনএন থেকে অনূদিত

কর্মজীবী নারীদের জন্য ঘর আর বাহির সামলে নেওয়ার ব্যস্ততা সারাবছরই থাকে, তবে রোজার মাসে এই ব্যস্ততা যেন দ্বিগুণ হয়ে যায়। একদিকে অফিস আর যানজট, অন্যদিকে রান্নাঘর আর ইফতারের আয়োজন—এই দুইয়ের মাঝে সমন্বয় করতে করতেই একটা মাস চোখের পলকে কেটে যায় তাঁদের।
১৮ ঘণ্টা আগে
রমজান মাস মুসলমানদের জন্য আত্মশুদ্ধি ও আত্মসংযম চর্চার মাস। সারাবিশ্বের মুসলিমরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সব ধরনের আহার থেকে বিরত থাকেন। রোজা রাখার ধর্মীয় দিকগুলো আমরা সবাই জানি, কিন্তু পুরো এক মাস টানা রোজা রাখলে আমাদের শরীরে ঠিক কী কী পরিবর্তন ঘটতে পারে, তা কি আমরা জানি?
১ দিন আগে
পাশ্চাত্য থেকে প্রাচ্য, সর্বত্র রয়েছে শরবতের চাহিদা। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন শরবত খাওয়ার রেওয়াজ শুরু হলো কবে থেকে?
২ দিন আগে
একটা বইয়ের দোকান হতে পারে শহরের চিন্তার আড্ডাখানা, তরুণদের বিতর্কের জায়গা, লেখকদের মিলনস্থল কিংবা কোনো বিপ্লবের নীরব সূচনা। বিশ্বের বিভিন্ন প্রান্তে এমন কিছু বইয়ের দোকান আছে, যেগুলো শত বছর ধরে টিকে আছে ঝড়, যুদ্ধ, ভূমিকম্প আর সময়ের পরিবর্তনের মাঝেও। চলুন, ঘুরে আসি বিশ্বের পুরোনো ছয়টি বইয়ের দোকান থেকে
২ দিন আগে