স্ট্রিম ডেস্ক

বাংলাদেশকে বলা হয় ‘বারো আউলিয়ার দেশ’। ত্রয়োদশ শতাব্দী থেকে সুফি সাধকরা এ অঞ্চলে ইসলাম প্রচার করতে শুরু করেন। তাঁদের প্রয়াণের পর তাঁদের সমাধিস্থল বা মাজারগুলো কেন্দ্র করে এক ধরনের সংস্কৃতি গড়ে ওঠে। মূলত আধ্যাত্মিক সাধনা, মানসিক শান্তি এবং লৌকিক মানত পূরণের আশায় মানুষ এসব মাজারে ভিড় করে।
ইতিহাসবিদ রিচার্ড এম ইটন তাঁর দ্য রাইজ অব ইসলাম অ্যান্ড দ্য বেঙ্গল ফ্রন্টিয়ার বইয়ে বলেছেন, বাংলাদেশে সাধারণত চার তরিকার মাজার পন্থীদের দেখা যায়। কাদিরিয়া, চশিতিয়া, নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া। এর মধ্যে কাদিরিয়াপন্থীরা বড় পীর আব্দুল কাদের জিলানীর (র.) অনুসারী। মূলত দিল্লি ও দাক্ষিণাত্যের মাধ্যমে বাংলায় এই তরিকা প্রবেশ করে ১৫–১৭শ শতকে। চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে এদের দেখা যায়।
খাজা মঈনুদ্দিন চিশতীর (র.) অনুসারীদের বলা হয় চিশতিয়া। এই তরিকায় সংগীত বা সেমার মাধ্যমে আধ্যাত্মিক চর্চার আধিক্য দেখা যায়। দিল্লি সালতানাতের সময় (১৩–১৪শ শতক) চিশতিয়া তরিকা বাংলায় আসে। ব্রিটিশ লেখক ও গবেষক সাইমন এভারার্ড ডিগবি তাঁর দ্য সুফি শেখ অ্যাজ আ সোর্স অব অথরিটি বইয়ে বলেছেন, সিলেট, চট্টগ্রাম ও ঢাকার আশপাশে চিশতিয়াদের বহু দরগা দেখা যায়।
নকশালবন্দিয়াদের ব্যাপারে রিচার্ড এম ইটন বলেছেন, এরা বাহাউদ্দিন নকশবন্দের (র.) অনুসারী। এই তরিকার মানুষেরা মূলত নিরব জিকিরে (জিকিরে কলবি) বিশ্বাসী। ১৬–১৭শ শতকে মুঘল প্রশাসনের সঙ্গে বাংলায় এই তরিকার আগমন ঘটে। এই তরিকার মাজার তুলনামূলক কম আড়ম্বরপূর্ণ। নিরব জিকিরই এদের প্রধান বৈশিষ্ট্য।
অন্যদিকে মুজাদ্দিদিয়ারা ইমাম রাব্বানী মুজাদ্দিদে আলফে সানির (র.) অনুসারী। এটিকে নকশবন্দিয়া তরিকারই একটি সংস্কারবাদী শাখা বলে উল্লেখ করেছেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ইতিহাস বিষয়ের ইমেরিটাস অধ্যাপক বারবারা দালি মেটকাফ। এই খ্যাতিমান গবেষক তাঁর ইসলামিক রিভাইভাল ইন ব্রিটিশ ইন্ডিয়া বইয়ে বলেছেন, মুঘল আমলে আলেম ও সুফিদের মাধ্যমে ১৭–১৮শ শতকে এই তরিকা বাংলায় প্রবেশ করে।
মাজারে যাওয়ার পেছনে মানুষের ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি গভীর মনস্তাত্ত্বিক কিছু কারণ রয়েছে বলে মনে করা হয়। চীনের আনহুই ইউনিভার্সিটির তিন গবেষক ইফতিখার আহমেদ চরণ, বাংগু ওয়াং ও দেউই ওয়া তাঁদের কালচারাল অ্যান্ড রিলিজিয়াস পার্সপেক্টিভ অন সুফি শ্রাইনস শীর্ষক গবেষণায় দেখিয়েছেন, সরাসরি স্রষ্টার কাছে কোনো কিছু চাওয়ার চেয়ে আল্লাহর প্রিয় বান্দাদের (ওলি) মাধ্যমে চাইলে তা দ্রুত কবুল হয় বলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের বিশ্বাস রয়েছে। এই বিশ্বাস থেকেই তারা মাজারে যায়।
এছাড়া দৈনন্দিন জীবনের জটিলতা, অভাব-অনটন বা মানসিক যন্ত্রণায় জর্জরিত মানুষ মাজারের শান্ত পরিবেশে এক ধরণের নিরাপত্তা খুঁজে পায়। কান্নাকাটি বা প্রার্থনার মাধ্যমে তাদের মনের ভার লাঘব হয়।
পাকিস্তানি গবেষক তাহমিনা ইকবাল তাঁর সুফি প্র্যাকটিসেস অ্যাজ দ্য কজ অব স্পিরিচুয়াল, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হিলিং নামের গবেষণায় বলেছেন, সন্তান লাভ, কঠিন রোগ থেকে মুক্তি, ব্যবসায় উন্নতি বা মামলার রায়ের মতো পার্থিব প্রয়োজনে মানুষ মাজারে মানত করে। এটি একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক নির্ভরতা।
ফাতিমা জিন্নাহ কলেজ ফর উইমেনের এই গবেষক আরও বলেছেন, উরস বা বিশেষ দিনে মাজারে খিচুড়ি বা তবারক বিতরণ করা হয়। এখানে ধনী-দরিদ্রের ভেদাভেদ থাকে না, যা সাধারণ মানুষকে একটি সম্প্রদায়ের অংশ হওয়ার অনুভূতি দেয়। মাজারে সমবেত হওয়ার এটিও একটি কারণ।
বাংলাদেশে মাজারের সংখ্যার কোনো একক বা নিখুঁত সরকারি পরিসংখ্যান নেই। কারণ, দেশজুড়ে অনেক গ্রামে বা মহল্লায় ছোট ছোট মাজার বা পীরের আস্তানা রয়েছে যা কোথাও নিবন্ধিত নয়।
বাংলাদেশ ওয়াকফ প্রশাসন কিছু মাজার পরিচালনা করে। অনেক মাজার ব্যক্তিগত বা পারিবারিক ট্রাস্টের অধীনে। ওয়াকফ প্রশাসন বলছে, সরকারি হিসাবে বাংলাদেশে কয়েক হাজার নিবন্ধিত ওয়াকফ এস্টেট রয়েছে যার একটি বড় অংশ মাজার ও তৎসংলগ্ন মসজিদ। তবে এটি মোট সংখ্যার সামান্য অংশ মাত্র।
বেসরকারি উপাত্ত সংগ্রহ প্ল্যাটফর্ম রেনটেক ডিজিটাল বলছে, দেশে বড় ও মাঝারি পর্যায়ের মাজারের সংখ্যা প্রায় ৫ হাজার থেকে ৭ হাজারের মতো। তবে ছোট আস্তানা ও স্থানীয় মাজার যোগ করলে এই সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে যেতে পারে।
সবচেয়ে বেশি মাজার রয়েছে চট্টগ্রাম বিভাগে ও সিলেট বিভাগে। মাজারগুলো একদিকে যেমন লোকজ সংস্কৃতি, গান (মারফতি, মুর্শিদি) এবং মানবিক ভ্রাতৃত্বের মিলনস্থল। অন্যদিকে অনেক সময় এখানে ‘ব্যবসা’ বা ‘শিরক’-এর অভিযোগও ওঠে। তবে সাধারণ গ্রামীণ মানুষের কাছে মাজার এখনো এক বিশ্বাসের আশ্রয়স্থল।

.png)

কোনো খাবার শরীরের জন্য কতটা ভালো বা খারাপ হবে, তা নির্ভর করে কী পরিমাণে খাচ্ছেন, কীভাবে রান্না করছেন এবং আপনার সামগ্রিক খাদ্যাভ্যাস কেমন, তার ওপর। তবে এর অর্থ এই নয় যে সব খাবার সবার জন্য সমানভাবে উপযোগী। নিজের শারীরিক অবস্থা ও প্রয়োজন অনুযায়ী সুষম খাদ্যাভ্যাস অনুসরণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
৮ ঘণ্টা আগেচিত্রশিল্পী তৌহিন হাসান ঘুরে দেখেছেন দেশ-বিদেশের বিখ্যাত সব আর্ট মিউজিয়াম ও আর্ট গ্যালারি। প্রতিটি সংগ্রহশালায় ক্যানভাস থেকে ক্যানভাসে তিনি খুঁজেছেন শিল্পের ভাষা; রঙ, আলো আর তুলির আঁচড়ে অনুভব করেছেন শিল্পীদের জীবন, সময় ও সৃষ্টির গল্প। সেই শিল্পভ্রমণের অভিজ্ঞতা নিয়ে শুরু হলো নতুন ধারাবাহিক
১২ ঘণ্টা আগে
ইন্টারনেটের হাজারো নেতিবাচকতার ভিড়ে প্রাণীদের ‘কিউট’ ভিডিও ছিল এক চিলতে স্বস্তি। কিন্তু এআই-এর যুগে সেই নির্ভেজাল বিশ্বাসে এখন ফাটল ধরেছে। কোনো ভিডিও দেখে হাসার বদলে আমাদের মনে আগে প্রশ্ন জাগছে, এটি কি আসল নাকি এআই দিয়ে তৈরি? অবিশ্বাসের এই ডিজিটাল চোরাবালিতে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, আমাদের ছোট ছোট আনন্দ
২৫ জুলাই ২০২৬
সমকালীন বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক জগতে এক অসাধারণ ব্যক্তিত্ব আবদুল্লাহ আবু সায়ীদ। জনপ্রিয়তা ও মননশীলতার মেলবন্ধনের দুর্লভ উদাহরণ তিনি। সৃজনশীল ব্যক্তিত্বের পাশাপাশি তিনি একজন কর্মবীর। আজ তিনি সাতাশি বছর পূর্ণ করলেন।
২৫ জুলাই ২০২৬