স্ট্রিম ডেস্ক

দেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেওয়ার ব্যাপারে স্টারলিংককে প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি)।
টেলিযোগাযোগ আইন অনুসারে কোন প্রতিষ্ঠানের লাইসেন্স দেওয়াসহ গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিটিআরসিকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হয়।
এ প্রসঙ্গে বিটিআরসি চেয়ারম্যান মো. এমদাদ উল বারী গণমাধ্যমকে বলেন, “আমরা গত সপ্তাহেই পূর্বানুমোদনের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। অনুমোদন পাওয়া গেলেই নির্ধারিত ফি নিয়ে লাইসেন্স ইস্যু করা হবে।”
এর আগে গত ৭ এপ্রিল লাইসেন্সের জন্য স্টারলিংক বিটিআরসিতে আবেদন করে। আবেদনটি পর্যালোচনার জন্য ৭ সদস্যের কমিটি গঠন করা হয়। এই কমিটি প্রতিষ্ঠানটির সব নথিপত্র সঠিক বলে নিশ্চিত করে লাইসেন্সের জন্য সুপারিশ করে।
এছাড়া গত ৯ এপ্রিল বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট-সেবা চালু করা হয়। এ সময় ইন্টারনেটের গতি ২২০ মেগাবাইট পার সেকেন্ড (এমবিপিএস) পর্যন্ত উঠতে দেখা যায়।
এখন বাণিজ্যিকভাবে সেবা চালুর আগে স্টারলিংকের শেষ বাধা হলো টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে অনুমোদন।
স্টারলিংকের জন্য এখন শেষ বাধা হলো বাণিজ্যিকভাবে পরিষেবা চালু করার আগে টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে অনুমোদন নেওয়া।
বলা দরকার, গত ২৫ মার্চ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৯০ দিনের মধ্যে স্টারলিংকের বাণিজ্যিক সেবা চালু করতে নির্দেশ দেন।
বর্তমানে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংক ৬ হাজারের বেশি স্যাটেলাইট পরিচালনা করছে। ইলন মাস্ক এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিশিয়েন্সির (ডিওজিই) দুই প্রধানের একজন।

.png)

২০২৬ সালের মে মাসেই প্রায় ৮ হাজার কর্মী ছাঁটাই করেছিল মেটা। গত দুই বছরে গুগলও ছাঁটাই করেছে প্রায় ১২ হাজার কর্মী। তাহলে কী এমন বদলে গেল যে এখন মেটা, গুগল, ব্ল্যাকরকের মতো প্রতিষ্ঠানগুলোই ২৬৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে শুধু টেকনিশিয়ান আর দক্ষ শ্রমিক তৈরির জন্য?
০৫ আগস্ট ২০২৬
পৃথিবীতে এমনও একটি দেশ আছে, যেখানে ট্রেনের দেরি মিনিটে নয়, সেকেন্ডে মাপা হয়। আর সামান্য দেরি হলেও যাত্রীদের কাছে ক্ষমা চায় রেল কর্তৃপক্ষ। কীভাবে এমন রেলব্যবস্থা গড়ে তুলেছে জাপান?
২২ জুলাই ২০২৬
ফেসবুকে কেউ যদি কোন থ্রিলার বই-এর খোঁজ করেন এর পর থেকে ফেসবুক তাঁকে থ্রিলার বই-এর খবর পাঠাতে থাকবে। এবং তিনি শুধু এ ধরনের বই-ই পড়তে থাকবেন। ভয়টা এখানেই। তিনি হয়তো জানতেও পারবেন না যে থ্রিলারের বাইরেও রোমান্টিক ও অ্যাডভেঞ্চার ধরনের বই রয়ে গেছে।
৩০ জুন ২০২৬
১৩ থেকে ১৭ বছর বয়সী ব্যবহারকারীদের জন্য ‘টিন অ্যাকাউন্ট’ বা কিশোর অ্যাকাউন্ট চালুর মাধ্যমে একটি আলাদা সুরক্ষাবলয় তৈরির কাজ শুরু করেছে মেটা। আমেরিকা ও অস্ট্রেলিয়াতে ইতিমধ্যে এই প্রক্রিয়া শুরু হয়েছে এবং তারা কঠোরভাবে নজর দিচ্ছে যাতে ১৩ বছরের কম বয়সী কেউ ভুল তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলতে না পারে।
২০ মে ২০২৬