রাস্তার ওপর কালো ও সাদা আড়াআড়ি ডোরাকাটা দাগ দিয়ে চিহ্নিত একটি বিশেষ স্থান হলো জেব্রা ক্রসিং। রাজধানীর বিভিন্ন সড়কে পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারের জন্য তৈরি করা হয়। এই স্থানগুলোতে পথচারীদের পারাপারের জন্য যানবাহন চালকদের থামতে হয়। যেখানে ভিড় বেশি, সেখানে জেব্রা ক্রসিং দিয়ে পথচারীরা নিরাপদে সড়ক পার হয়। কিন্তু বেশিরভাগ জেব্রা ক্রসিংয়ের ওপর গাড়ি থামানো হয়। আবার অনেক পথচারী জেব্রা ক্রসিংয়ের ওপর দিয়ে সড়ক পারাপার হতে চায় না। অনেক স্থানে আবার জেব্রা ক্রসিংয়ের ডোরাকাটা দাগ মুছে গেছে। জেব্রা ক্রসিং দিয়ে পারাপার সড়ক দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমায়। ছবিগুলো কারওয়ান বাজার, শাহবাগ, গ্রিনরোড এলাকা থেকে তোলা।
তাহমিনা আক্তার
জেব্রা ক্রসিংয়ের ওপরে বাস, ঝুঁকি নিয়ে দৌড়ে সড়ক পার হচ্ছে এক পথচারী
নিয়ম অমান্য করে জেব্রা ক্রসিংয়ের ওপরে প্রাইভেট কার
এলোমেলোভাবে জেব্রা ক্রসিংয়ের ওপরে যানবাহন থামিয়ে রাখা হয়েছে
ব্যস্ততম এলাকায় নেই কোনো জেব্রা ক্রসিং। এলোমেলোভাবে সড়ক পার হচ্ছেন পথচারীরা
জেব্রা ক্রসিংয়ের ডোরাকাটা দাগ মুছে গেছে
ক্রসিংয়ের ওপর বাস থামিয়ে যাত্রী তোলা হচ্ছে
জেব্রা ক্রসিং থাকলেও নিয়ম অমান্য করে সড়ক পারাপার হন পথচারীরা
.png)

নদীর নাম সন্ধ্যা। নদীর বুকজুড়ে সারি সারি নৌকা। কোথাও গাছের গুঁড়ির স্তুপ, কোথাও সদ্য কাটা সেগুনের গন্ধ, কোথাও আবার কাঠে ঠকঠক হাতুড়ির শব্দ। সন্ধ্যা নদীর জল এখানে শুধু স্রোত বয়ে নেয় না, বহন করছে শত বছরের বাণিজ্য।
৩৬ মিনিট আগে
ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে করতোয়া নদীতে তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় এখন ভয়াবহ রূপ ধারণ করেছে নদীভাঙন।
২৩ জুলাই ২০২৬
বান্দরবানে গত এক সপ্তাহের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গিয়েছিল অনেক বাড়িঘর ও সড়ক। পানি নেমে যাওয়ার পর চোখে পড়ে বিপুল পরিমাণ ক্ষতির চিহ্ন। অনেক বসতঘর এখনো বসবাসের উপযোগী নয়।
১৭ জুলাই ২০২৬
রাজধানীর রূপনগর থেকে ১ হাজার ১০৪টি বিদেশি বন্য প্রাণী উদ্ধার করা হয়েছে। প্রাণীগুলো দেখতে কেমন? কোন দেশের অধিবাসী?
০৩ জুলাই ২০২৬