ফটো ফিচার/ইলিশ ধরার অপেক্ষায়…

বাতাসে নোনা জলের গন্ধ। সাগরে রুপালি ইলিশের হাতছানি। শুরু হয়ে গেছে ইলিশের ভরা মৌসুম। জেলেপল্লিগুলোতে লেগেছে উৎসবের হাওয়া। চট্টগ্রামের ফিসারিজ ঘাটে পা রাখলেই এখন চোখে পড়ে জেলেদের কর্মযজ্ঞ। ঘাটের ধারে সারি সারি নোঙর করা ট্রলার আর নৌকা। ইঞ্জিন মেরামত আর জাল গোছানো তোড়জোড়ে এখন দম ফেলার ফুরসত নেই। সবার চোখেমুখে স্বপ্ন—উত্তাল ঢেউয়ের বুক চিরে গভীর সাগরে পাড়ি জমানো… জালভর্তি রুপালি ইলিশ নিয়ে ঘরে ফেরা। সাগরের হাতছানি আর জেলেদের হাঁকডাকে ফিসারিজ ঘাট এখন ইলিশ ধরার অভিযানের অপেক্ষায়।

পলাশ সাহা
পলাশ সাহা
চট্টগ্রাম

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ২০: ২০
চট্টগ্রাম ফিশারিঘাটে মাছ ধরার নৌকা সারি বেঁধে নোঙর করে আছে।
জীবিকার প্রধান অবলম্বন—ঘাটজুড়ে সযত্নে রাখা মাছ ধরার জাল।
সাগরে যাত্রার আগে ছেঁড়া জাল সেলাই ও মেরামতে ব্যস্ত জেলেরা।
সাগরে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতিতে চট্টগ্রাম ফিশারিঘাটের জেলেরা।
জীবিকার তাগিদে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন জেলেরা।
ঘাটজুড়ে নোঙর করা নৌকার সারি—ইলিশ ধরার অভিযানের অপেক্ষায়।
Ad 300x250

সম্পর্কিত