নদীর নাম সন্ধ্যা। নদীর বুকজুড়ে সারি সারি নৌকা। কোথাও গাছের গুঁড়ির স্তুপ, কোথাও সদ্য কাটা সেগুনের গন্ধ, কোথাও আবার কাঠে ঠকঠক হাতুড়ির শব্দ। সন্ধ্যা নদীর জল এখানে শুধু স্রোত বয়ে নেয় না, বহন করছে শত বছরের বাণিজ্য।
পিরোজপুরের নেছারাবাদ, অনেকের কাছে এখনও যার নাম স্বরূপকাঠি। নামের মধ্যেই যেন কাঠের গন্ধ লেগে আছে। দেশের বৃহত্তম ভাসমান কাঠের বাজার সারা বছর সন্ধ্যা নদীর বুকে বসে। জায়গা কম, কাঠ বেশি। তাই নদীর চরেই বাঁধা থাকে বিশাল বিশাল কাঠের গোলা। ক্রেতা এলে সেখান থেকেই খুলে দেওয়া হয় কাঠ। জলই এখানে কাঠের গুদামঘর। জমিনে নয়, লেনদেনের মঞ্চ নৌকা- নৌকাই এক একটি কাঠের দোকান।
ইতিহাস বলছে, ১৯১৮ সালের দিকে কালীবাড়ির শাখা খাল ঘিরে শুরু হয়েছিল এই বাজার। সুন্দরবনের সুন্দরী গাছ, পাহাড়ি সেগুন আর গর্জনের টানে তখন থেকেই জমে ওঠে কাঠের বাণিজ্য। নদীপথই ছিল সবচেয়ে বড় মহাসড়ক।
শুধু কাঠ নয়, এই বাজারকে ঘিরে গড়ে উঠেছে হাজারো মানুষের জীবন। মাঝি, শ্রমিক, করাতকলের কর্মী, ট্রলারচালক, ব্যবসায়ী, চা বিক্রেতা, খাবারের দোকানদার। একটি হাট মানেই অসংখ্য পরিবারের রুজি।
ছবি তুলেছেন রফিকুল ইসলাম।
স্ট্রিম ছবি








.png)

এখন পাটের মৌসুম। পাট কাটা এবং আঁশ তোলার উপযুক্ত সময় আষাঢ় থেকে ভাদ্র মাস (মূলত জুলাই থেকে সেপ্টেম্বর)। রাজবাড়ীর পাঁচটি উপজেলায় কৃষকেরা পাটখেত থেকে কেটে জাগ দেওয়ার পর ধুয়ে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন।
০৬ আগস্ট ২০২৬
বাতাসে নোনা জলের গন্ধ। সাগরে রুপালি ইলিশের হাতছানি। শুরু হয়ে গেছে ইলিশের ভরা মৌসুম। জেলেপল্লিগুলোতে লেগেছে উৎসবের হাওয়া। চট্টগ্রামের ফিসারিজ ঘাটে পা রাখলেই এখন চোখে পড়ে জেলেদের কর্মযজ্ঞ। ঘাটের ধারে সারি সারি নোঙর করা ট্রলার আর নৌকা।
২৯ জুলাই ২০২৬
ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে করতোয়া নদীতে তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় এখন ভয়াবহ রূপ ধারণ করেছে নদীভাঙন।
২৩ জুলাই ২০২৬
বান্দরবানে গত এক সপ্তাহের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গিয়েছিল অনেক বাড়িঘর ও সড়ক। পানি নেমে যাওয়ার পর চোখে পড়ে বিপুল পরিমাণ ক্ষতির চিহ্ন। অনেক বসতঘর এখনো বসবাসের উপযোগী নয়।
১৭ জুলাই ২০২৬