ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। সকাল সাড়ে সাতটায় শুরু হয়ে একটানা বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে। একইসঙ্গে অনুষ্ঠিত হবে গণভোট। নির্বাচন কমিশন ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। আজ বুধবার রাতের মধ্যেই ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সব নির্বাচনী সরঞ্জাম সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে পৌঁছে যাবে। রাজধানীর বিভিন্ন স্কুল ও কলেজ থেকে নির্বাচনী সামগ্রী পাঠানো হচ্ছে কেন্দ্রগুলোতে। নিরাপত্তা নিশ্চিতে সড়কগুলোতে সেনাবাহিনী ও যৌথবাহিনীর টহল ও তল্লাশি জোরদার করা হয়েছে। নির্বাচনকে ঘিরে যানবাহন চলাচলেও আরোপ করা হয়েছে সীমিত বিধিনিষেধ। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আজ এসব প্রস্তুতির চিত্র ধারণ করা হয়েছে।
স্ট্রিম ছবি













.png)

নদীর নাম সন্ধ্যা। নদীর বুকজুড়ে সারি সারি নৌকা। কোথাও গাছের গুঁড়ির স্তুপ, কোথাও সদ্য কাটা সেগুনের গন্ধ, কোথাও আবার কাঠে ঠকঠক হাতুড়ির শব্দ। সন্ধ্যা নদীর জল এখানে শুধু স্রোত বয়ে নেয় না, বহন করছে শত বছরের বাণিজ্য।
৩৬ মিনিট আগে
ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে করতোয়া নদীতে তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় এখন ভয়াবহ রূপ ধারণ করেছে নদীভাঙন।
২৩ জুলাই ২০২৬
বান্দরবানে গত এক সপ্তাহের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গিয়েছিল অনেক বাড়িঘর ও সড়ক। পানি নেমে যাওয়ার পর চোখে পড়ে বিপুল পরিমাণ ক্ষতির চিহ্ন। অনেক বসতঘর এখনো বসবাসের উপযোগী নয়।
১৭ জুলাই ২০২৬
রাজধানীর রূপনগর থেকে ১ হাজার ১০৪টি বিদেশি বন্য প্রাণী উদ্ধার করা হয়েছে। প্রাণীগুলো দেখতে কেমন? কোন দেশের অধিবাসী?
০৩ জুলাই ২০২৬