
৭ হাজারের বেশি মানুষ নিহত হওয়া সত্ত্বেও ইরানের সঙ্গে চলমান সংঘাতকে ‘মামুলি বিষয়’ আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের উদ্দেশ্যে এই কথা বলেন তিনি।
ট্রাম্প বলেন, ‘অনেকেই এটিকে যুদ্ধ বলে মনে করেন না। আমি একে সামরিক সংঘাত বলি, কারণ এটি মামুলি বিষয়। এটি বড় কোনো বিষয় নয়। আমরা ভেনিজুয়েলাতেও অভিযান চালিয়েছিলাম এবং এখানেও চালিয়েছি। ভেনিজুয়েলায় আমরা কাউকে হারাইনি, আর এখানে ১৮ জন হারিয়েছি।’
এর আগে তিনি ভিয়েতনাম যুদ্ধের উদাহরণ টেনে বলেন, সেখানে প্রায় এক লাখ আমেরিকান মারা গিয়েছিল, তার তুলনায় ইরানে প্রাণহানি সামান্য।
এদিকে ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় নতুন করে হামলার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমরা খুব শিগগিরই পিকঅ্যাক্স মাউন্টেনে আঘাত হানতে পারি।’
ইরানের দক্ষিণাঞ্চলের এই সুরক্ষিত পাহাড়ি গুহায় দেশটি তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে বলে ধারণা করা হয়।
বৃহস্পতিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও দাবি করেছিলেন, বড় ধরনের সামরিক লড়াই কয়েক মাস আগেই শেষ হয়ে যাওয়ায় এই সংঘাতকে আর ‘যুদ্ধ’ বলা যায় না।
ছয় মাস ধরে চলা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এই সংঘাতে ১৮ মার্কিন সেনা নিহত এবং শত শত সেনা আহত হওয়া সত্ত্বেও পুরো বিষয়টিকে তুচ্ছ ঘটনা হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প।
সংঘাতের তীব্রতা অস্বীকার করে ট্রাম্প বলেন, ‘আমরা এখন সরাসরি কোনো যুদ্ধে নেই। থেমে থেমে কিছু হামলা চালাই। আমরা প্রচুর তেল জব্দ করছি এবং হরমুজ প্রণালি অত্যন্ত শক্তভাবে নিয়ন্ত্রণ করছি।’
মার্কিন প্রশাসন বর্তমানে সামরিক পদক্ষেপের চেয়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় ইরানকে কোণঠাসা করার চেষ্টা করছে। তবে ইরানের প্রধান অর্থনৈতিক অংশীদার হওয়া সত্ত্বেও চীনের ওপর কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি ট্রাম্প প্রশাসন। এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘চীন এতে খুব একটা জড়িত নয়। এই বিষয়ে চীনের সম্পৃক্ততা খুবই সামান্য।’
এ ছাড়া হরমুজ প্রণালিকে এড়িয়ে সিরিয়ার ওপর দিয়ে পাইপলাইনসহ নতুন বিকল্প স্থলপথের প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, ‘একদিন এমন পরিস্থিতি হবে যখন এই হরমুজ প্রণালির কোনো প্রয়োজনীয়তাই থাকবে না।’
সংঘাতের ভবিষ্যৎ যাই হোক না কেন, যুক্তরাষ্ট্র সাফল্য দাবি করে ট্রাম্প বলেন, ‘আপনি একে কী নামে ডাকছেন তা বিষয় নয়; বিষয় হলো আমরা এতে বিশাল সাফল্য পেয়েছি।’
তথ্যসূত্র: সিএনএন
.png)

বৈরী আবহাওয়া এবং যুদ্ধের প্রভাবে চলতি বছরের আগস্টে বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এ তথ্য জানিয়েছে।
৩ মিনিট আগে
গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করার ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৪ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ, বহিষ্কার বা বাধ্যতামূলক স্থানান্তরের কোনো পরিকল্পনা আমেরিকা সমর্থন করে না।
৩২ মিনিট আগে
ইউক্রেনের নিরাপত্তা সংস্থা সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেনের (এসবিইউ) সদর দপ্তরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার (৪ সেপ্টেম্বর) কিয়েভে চালানো এ হামলায় ৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সাড়ে চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রথমবার এসবিইউর সদর দপ্তরে সরাসরি হামলা হলো। গুর
১০ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। চলছে নিজেদের অবস্থানে অনড় থাকার মন্তব্য। যুক্তরাষ্ট্রের লক্ষ্য, অর্থনৈতিক ও সামরিক চাপে রেখে ইরানকে আলোচনায় বসতে বাধ্য করা। একই সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের হামলা বন্ধ করাও অন্যতম লক্ষ্য।
১০ ঘণ্টা আগে