
ইউক্রেনের নিরাপত্তা সংস্থা সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেনের (এসবিইউ) সদর দপ্তরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার (৪ সেপ্টেম্বর) কিয়েভে চালানো এ হামলায় ৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
সাড়ে চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রথমবার এসবিইউর সদর দপ্তরে সরাসরি হামলা হলো। গুরুত্বপূর্ণ এ ভবনে হামলার ঘটনা দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থার দুর্বলতা সামনে নিয়ে এসেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ড্রোনটি এসবিইউ প্রধান ওলেক্সান্ডর পোকলাদের কার্যালয় লক্ষ্য করে পাঠানো হয়েছিল।
তিনি পোকলাদকে উপযুক্ত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন। জেলেনস্কি বলেন, সম্ভব হলে জবাবটি রাশিয়ার এই হামলার মতোই হবে এবং ইউক্রেনের সামরিক বাহিনী এতে সহায়তা করবে।
গত আট দিন ধরে কিয়েভে টানা রুশ হামলা চলছে। এসব হামলায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের আশপাশের এলাকার গুদাম ও কারখানাতেও হামলা হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে কোকাকোলা উৎপাদনকারী একটি কারখানাও রয়েছে।
গত মাস থেকে কিয়েভ শহর ও আশপাশের এলাকায় চলা এসব হামলায় অন্তত ৫৩ জন নিহত এবং ১৩৪ জন আহত হয়েছেন।
সাম্প্রতিক হামলাগুলোর বেশিরভাগ চালানো হয়েছে জেটচালিত ড্রোন দিয়ে। এসব ড্রোন ঘণ্টায় সর্বোচ্চ ৫০০ কিলোমিটার গতিতে উড়তে পারে। ফলে ইউক্রেনের মোবাইল ফায়ার গ্রুপগুলোর পক্ষে ড্রোনগুলো ভূপাতিত করা কঠিন। এগুলো ঠেকাতে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়।
এসবিইউ ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা। যুক্তরাষ্ট্রের এফবিআই এবং যুক্তরাজ্যের এমআই৫-এর সঙ্গে এর কিছুটা তুলনা করা যায়।
এসবিইউর সদর দপ্তর কিয়েভের ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত। ভবনটির ঠিক বিপরীতে ইউনেস্কোর তালিকাভুক্ত সেন্ট সোফিয়া ক্যাথেড্রাল রয়েছে। কাছেই রয়েছে ঐতিহাসিক স্থাপনা গোল্ডেন গেট এবং ন্যাশনাল অপেরা।
.png)

যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। চলছে নিজেদের অবস্থানে অনড় থাকার মন্তব্য। যুক্তরাষ্ট্রের লক্ষ্য, অর্থনৈতিক ও সামরিক চাপে রেখে ইরানকে আলোচনায় বসতে বাধ্য করা। একই সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের হামলা বন্ধ করাও অন্যতম লক্ষ্য।
১ ঘণ্টা আগে
আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কিংবা তাঁর কোনো প্রতিনিধি যাবেন কি না, তা এখনো জানে না ভারত সরকার। শুক্রবার (৪ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ তথ্য জানান।
২ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা পুনরায় শুরু করতে দেশ দুটিতে যাচ্ছেন মার্কিন বিশেষ দূতেরা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার ৫ ও ৬ সেপ্টেম্বর মস্কো সফর করবেন। এরপর তাঁদের কিয়েভে যাওয়ার
৩ ঘণ্টা আগে
ভারতে পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে দিল্লির রাস্তায় নেমে অনশন-বিক্ষোভের পর শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করিয়ে ঘরে ফিরেছে জেন-জিরা। জেনজিদের ওই আন্দোলনে নেতৃত্বে ছিল ভারতের প্রচলিত ব্যবস্থাকে ব্যঙ্গ করে গড়ে ওঠা সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
৩ ঘণ্টা আগে