স্ট্রিম ডেস্ক

ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানির নিহতের খবর নিশ্চিত করেছে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। অন্যদিকে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দেশটির বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলাইমানির মৃত্যুর খবরও নিশ্চিত করেছে।
এর আগে মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাৎজ দাবি করেন, পৃথক হামলায় ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি ও বাজিস কমান্ডার সোলাইমানিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান ও ইসলামি বিপ্লবের উন্নতির জন্য আজীবন সংগ্রামের পর লারিজানি অবশেষে তাঁর দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করেছেন, সত্যের ডাকে অত্যন্ত গৌরবের সঙ্গে শাহাদাতের মর্যাদা লাভ করেছেন।
একই হামলায় ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-প্রধান আলীরেজা বায়েত নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তা প্রধান আলী লারিজানির ওপর ইসরায়েলের হামলার সময় তিনি তাঁর সঙ্গে ছিলেন।
গত কয়েক দশক ধরে লারিজানি ছিলেন ইরানের ক্ষমতা কাঠামোর শান্ত ও বাস্তববাদী মুখ। তিনি অষ্টাদশ শতাব্দীর জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের ওপর বই লিখেছেন ও পশ্চিমাদের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করেছেন। তবে গত ১ মার্চ ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পর্ষদের ৬৭ বছর বয়সী এই সেক্রেটারির কথার ধরন বদলে যায়।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রীয় টেলিভিশনে উপস্থিত হয়ে লারিজানি জ্বালাময়ী বক্তব্য দেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথভাবে আগ্রাসন চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর পাল্টা হামলা চালায় ইরান। সেই থেকে দেশ তিনটির মধ্যে যুদ্ধ চলছে।
আইআরজিসির বিবৃতির বরাত দিয়ে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, সোলাইমানি আমেরিকান-জায়নিস্ট শত্রুদের হামলায় নিহত হয়েছেন।
ইরানের হামলায় দুই ইসরায়েলি নিহত
ইসরায়েলের বিভিন্ন এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে বড় ধরনের হামলা চালিয়েছে তেহরান।
বেশ কিছু ভিডিওতে দেখা গেছে, আকাশে একটি গুচ্ছবোমা বিস্ফোরিত হচ্ছে এবং বিশাল এলাকা জুড়ে আগুনের খণ্ডগুলো ছড়িয়ে পড়ছে। তেল আবিব এলাকায় এ ধরনের বেশ কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
এছাড়া জেরুজালেম, রামাত গান, বেনি ব্রাকসহ ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
প্রাথমিক খবর অনুযায়ী, এই হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। এরা ৭০ বছর বয়সের কাছাকাছি এক নারী ও পুরুষ। ধারণা করা হচ্ছে, হামলার সময় তাঁরা নিরাপদ আশ্রয়ে ছিলেন না। এছাড়া শ্যারন এলাকায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।
সূত্র: আলজাজিরা

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৮ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
১০ ঘণ্টা আগে