স্ট্রিম ডেস্ক

ইসরায়েল ও লেবানন আবার বৈঠকে বসতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তাঁর নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, দুই দেশের মধ্যে উত্তেজনা কিছুটা কমানোর চেষ্টা করছেন তিনি।
ওয়াশিংটন টাইম বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তিনি লিখেছেন, ‘ইসরায়েল ও লেবাননের মধ্যে কিছুটা স্বস্তির সুযোগ তৈরি করার চেষ্টা করছি। এই দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে অনেক দিন কথা হয়নি—প্রায় ৩৪ বছর। আগামীকালই (আজ বৃহস্পতিবার) তা হবে।’
এর আগে গত মঙ্গলবার (১৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের রাষ্ট্রদূতেরা ওয়াশিংটন ডিসিতে আলোচনায় বসে। আল জাজিরার খবরে বলা হয়, ১৯৯৩ সালের পর প্রতিবেশী এই দুই দেশের কূটনীতিকরা প্রথমবার এমন মুখোমুখি আলোচনায় বসলেন। আলোচনা তেমন একটা ফলপ্রসূ না হলেও ইসরায়েল ও লেবানন ‘উভয় পক্ষের সম্মতিতে নির্ধারিত সময়ে ও স্থানে’ পরবর্তী দফার বৈঠকে বসতে সম্মত হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-মুখপাত্রের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
তবে সেদিন প্রাথমিক এই আলোচনার পরও পরিস্থিতিতে তেমন একটা উন্নতি হয়নি। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোরেও দেশটির বিনত জবেইল শহরে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে।
সংঘর্ষ চলাকালে ইসরায়েলি বাহিনী যুদ্ধবিমান ও হেলিকপ্টার মোতায়েন করে। শহরের প্রবেশমুখ এবং আল-মিহানিয়াহ এলাকায় বিচ্ছিন্নভাবে লড়াই অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এনএনএ।
ইসরায়েলি বাহিনী শহরের গ্র্যান্ড মার্কেটের প্রবেশপথে কয়েকটি বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে। এ ছাড়া তেবনিন শহরে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালিয়েছে, এতে স্থানীয় হাসপাতালটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৬ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৮ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
১০ ঘণ্টা আগে